App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
App Cab Panic Button | ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বা VLTD। চলতি ভাষায় যাকে বলে প্যানিক বাটন। নিরাপত্তা-সহ একাধিক কারণে বিভিন্ন বাণিজ্যিক গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই অবস্থায় গাড়ি চালকদের একটা বড় অংশের দাবি, এই ডিভাইসের পর্যাপ্ত পরিকাঠামো পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্যেই নেই। এ নিয়ে উদ্যোগ নিতে রাজ্যের পরিবহণমন্ত্রীকে চিঠি লিখেছে একটি অ্যাপ ক্যাব সংগঠন।
আরও পড়ুন,
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ৮ অগস্ট ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আজ ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর - এই তিন জেলায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।






















