এক্সপ্লোর

WB Election 2021:শালবনিতে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ বাম প্রার্থীর

ভোট শুরুর আগে শালবনিতে উত্তেজনা। কেউদি জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁকে কঙ্কালকাণ্ডের নায়ক বলেও কটাক্ষ করা হয় বলে অভিযোগ।

সমিত সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: একদশক পর তিনি ভোটের ময়দানে। আর শুরুতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সুশান্ত ঘোষ। বুথের সামনে শালবনির সিপিএম প্রার্থীকে ধাক্কা দেওয়া হল। ভাঙচুর করা হল তাঁর গাড়ি। হামলার হাত থেকে রেহাই পেল না এবিপি আনন্দও। ভাঙচুর করা হল আমাদের গাড়িও।

শনিবার ভোটগ্রহণ শুরুর পরই সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেন, শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এজেন্ট বসানো নিয়ে শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে তাঁর বচসাও বাধে। কেউদি জামবনি গ্রামে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এরপর ভেলাইদা গ্রামে বুথ থেকে বেরোনোর পর সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। 

সিপিএম প্রার্থীকে জুতো দেখানো হয়। পরে বাম প্রার্থীকে নিয়ে এলাকা ছাড়েন তাঁর দুই নিরাপত্তা রক্ষী। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। এরপর বুথের সামনেই সংবাদ মাধ্যমের উপর চড়াও হন তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় এবিপি আনন্দর গাড়ি। আক্রান্ত হন এবিপি আনন্দর সাংবাদিক সমিত সেনগুপ্ত ও স্বপন মজুমদার। ২০১১ সালে পরিবর্তনের প্রবল হাওয়ার মধ্যেও 

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে জিতেছিলেন ৬ বারের সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। ক্ষমতা হাতবদল হতেই বেনাচাপড়া কঙ্কালকান্ডে গ্রেফতার হন তিনি। ২০১২ সালে জামিন মেলে, কিন্তু জেলায় ঢোকার ছাড়পত্র দেয়নি আদালত। গতবছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন সুশান্ত ঘোষ।

একদা দোর্দণ্ডপ্রতাপ এই নেতাই এবার শালবনি কেন্দ্রে সিপিএম ততা সংযুক্ত মোর্চার বাজি। তবে শুরুতেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। সুশান্ত ঘোষের উপর হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সুশান্ত ঘোষ বলেছেন, এলাকার এজেন্টদের হুমকি, ভয় দেখিয়ে বসতে দেওয়া হয়নি। বাইরে থেকে এজেন্ট এনে বুথে বসাতে হয়েছে। তিনি বলেছেন, এভাবে ক্ষমতায় থাকা যায় না, এটা এবারের ভোটের পরই বুঝতে পারবে তৃণমূল।

পশ্চিম মেদিনীপুরের যে ছটা আসনে প্রথম দফায় ভোট হচ্ছে, তাতে একাধিক ভিআইপি প্রার্থী লড়ছেন। মেদিনীপুর আসনে তৃণমূলের হয়ে লড়ছেন রুপোলি পর্দার পরিচিত মুখ জুন মালিয়া। এই আসনে তাঁর প্রতিপক্ষ বিজেপির সমিত দাসও হেভিওয়েট।

শালবনি আসনে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের দাপুটে নেতা, আট বছর পর জেলায় ফেরা সুশান্ত ঘোষ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো।এর আগে সুশান্ত ঘোষ গড়বেতার বিধায়ক ছিলেন। এবার আসন পাল্টে শালবনি থেকে লড়ছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget