এক্সপ্লোর

WB Election 2021: এবার পরিবর্তন, ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে, বললেন মিঠুন

West Bengal Assembly Election 2021: বসন্তোৎসবের দিনেও একের পর এক চার-চারটি রোড শো করলেন মহাতারকা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, ঋত্বিক মণ্ডল ও সোমনাথ দাস, ইন্দাস: বিজেপির রবিবাসরীয় প্রচারে ঝাঁঝ। একইদিনে দুই জেলায় প্রচারে মহাগুরু। ইন্দাস, চন্দ্রকোনা, কেশপুর থেকে ডেবরা---মোট চার জায়গায় পরপর রোড শো মিঠুনের। বললেন, ‘এতদিন পরিবর্তন হয়নি। এবার হবে। সোনার বাংলা হবে।’

তিনি মহাগুরু। বাংলা ও হিন্দি সিনেমার সুপারস্টার। বাঙালির আইকন। তিনি যেখানেই যান ভিড় ছেঁকে ধরে তাঁকে। দীর্ঘদিন পর শিবির বদলে ফের রাজনীতির ময়দানে মিঠুন চক্রবর্তী। আবারও জনপ্রিয় ডায়লগ মহাতারকার মুখে। বিজেপিতে যোগ দিয়েই নেমে পড়েছেন রাজ্যের হাইভোল্টজ বিধানসভা নির্বাচনের প্রচারে। বাদ নেই দোলের দিনও। বসন্তোৎসবের দিনেও একের পর এক চার-চারটি রোড শো করলেন মহাতারকা।

আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু হয় তাঁর কর্মসূচি। এখানে বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার সমর্থনে পথে নামেন তিনি। জনতার উদ্দেশে হাত নাড়লেন তারকা। পাল্টা হাত নেড়ে অভিবাদন জানাল জনতাও। মিঠুনের বার্তা, ‘এবার পরিবর্তন হবে, সোনার বাংলা হবে, ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে। প্রথম দফার ভোট দেখে বোঝা যাচ্ছে সরকার বদলাচ্ছে।’

২ কিলোমিটার রোড শোয়ে অংশ নিয়ে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে উড়ে যায় অভিনেতার হেলিকপ্টার। আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার। কিন্তু কখন কাছে আসবেন অভিনেতা, তারই অপেক্ষায় অগুনতি মানুষ।

২০১০ সালে শেষবার কেশপুরে এসেছিলেন মিঠুন। তখন প্রচার করেছিলেন তৃণমূলের হয়ে। তবে মাঝে পেরিয়ে গেছে দশটা বছর। বদল এসেছে রাজনৈতিক সমীকরণের। মিঠুন এখন বিজেপির এক নম্বর তারকা প্রচারক। এদিন কেশপুরে সাড়ে ১২ মাইল থেকে রোড শো শুরু করেন মিঠুন। ঠিক ছিল ২ কিলোমিটার রোড শো করবেন তিনি। তবে অন্য কর্মসূচি থাকার করার জন্য মাঝপথে নেমে যান মিঠুন। তাঁকে দেখতে, উপচে পড়া ভিড়। কাতারে কাতারে মানুষ। কারোর মাথায় আবির, কারোর মুখে মুখোশ। গত লোকসভা ভোটে মেদিনীপুরে বিজেপি ভাল ফল করলেও, কেশপুর কেন্দ্রে প্রায় ৯২ হাজার ভোটে পিছিয়ে পড়েছিল বিজেপি। কেশপুর ঘুরলে বিজেপির উপস্থিতিও কম। শিউলি সাহার হোর্ডিং-পোস্টার ভর্তি। মিঠুনকে সামনে রেখে জনজোয়ার কেশপুরের রাস্তায়।

চন্দ্রকোণা বিধানসভার রামজীবনপুরে প্রার্থী শিবরাম দাসের সমর্থনে যান মিঠুন। জারা থেকে রামজীবনপুর পর্যন্ত রোড শো করার কথা ছিল তাঁর। ৮ কিমির বদলে ২ কিমি রোড শো করে কেশপুরে চলে যান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget