এক্সপ্লোর

WB Election 2021: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করার অভিযোগ

গাঙ্গুলিপুকুরে বাইপাস কানেক্টর অবরোধ করেন তৃণমূল কর্মীরা। প্রায় আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

কলকাতা: ইএম বাইপাস-আনোয়ার শাহ কানেক্টরের গাঙ্গুলিপুকুর ও শহিদনগর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গাঙ্গুলিপুকুরে বাইপাস কানেক্টর অবরোধ করেন তৃণমূল কর্মীরা। প্রায় আধঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অভিযোগ, রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার বিকৃত করার পাশাপাশি, ছিঁড়ে দেওয়া হয় তৃণমূলের একাধিক পোস্টার-ফ্লেক্স। ঘটনার নেপথ্যে বিজেপি-সিপিএমের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে গতকাল থেকেই অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। উল্লেখ্য, তমলুকের বিজেপি নেতাকে ফোন করে ভোটে সাহায্য করার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিযোগ বিজেপির। কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে দাবি। শুভেন্দু অধিকারীর কাছে হারার আশঙ্কা থেকেই ফোন তৃণমূলনেত্রীর, সাংবাদিক বৈঠকে কটাক্ষ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। 

নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর লড়াই একদা ঘনিষ্ঠ সহকর্মী অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।  নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ের আগে তমলুকের বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে তৃণমূল নেত্রী সাহায্য চেয়েছেন বলে অভিযোগ। প্রলয়ের সঙ্গে তৃণমূল নেত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলেও দাবি করা হচ্ছে। প্রলয় পূর্ব মেদিনীপুরের বিজেপির সহ সভাপতি। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। এর আগে প্রলয়কে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

বিজেপির সাংবাদিক বৈঠকে প্রকাশ করা  অডিও ক্লিপ অনুযায়ী ফোনে মমতাকে বলতে শোনা যায়, ' তুমি ইয়াং ছেলে। অনেক কাজ কর। এবার আমাদের একটু সাহায্য করে দাও। দেখবে কোনও অসুবিধা হবে না'। অডিও ক্লিপে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, 'আপনাকে দেখে আমাদের পরিবার রাজনীতি করেছে। আপনার আদর্শ মেনে রাজনীতি করেছি। ২০১১-র ভোটের ফল ঘোষণার  পর ব্রাহ্মণ ডেকে যজ্ঞ করে মিটিং মিছিল করেছিলাম। ..তবুও একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাইনি'। এরপর নিজের ক্ষোভ-অভিমানের কথা জানান বিজেপি নেতা।  প্রলয় পাল বলেন, 'দিদি আপনি যাই মনে করুন-এখন দল থেকে বেরিয়ে এসেছি..যখন যে দলের সঙ্গে রয়েছি, সেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। যখন যে দল করি, আমার পরিবার প্রাণ দিয়ে সেই দলটাই করি। ...আমাকে ক্ষমা করুন'। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget