এক্সপ্লোর

WB Election 2021: বিজেপি কর্মী ও পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁর আত্মীয়াকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে আরজি কর ও পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঙ্গেলস নগরে। বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় পোস্টার লাগানো নিয়ে গন্ডগোলের জেরে বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিমতার পর পানিহাটি। ফের বিজেপি কর্মী ও তাঁর পরিবারের মহিলা সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়িতেও চলে ভাঙচুর। আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁর আত্মীয়কে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে আরজি কর ও পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এঙ্গেলস নগরে। বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় পোস্টার লাগানো নিয়ে গন্ডগোলের জেরে বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা। বিজেপি কর্মী ও তাঁর পরিবারের মহিলা সদস্যকে মারধরের পাশাপাশি, ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল পানিহাটি জুড়ে খেলা হবে স্লোগান দিয়ে অরাজনৈতিক ব্যানারে মিছিল হয়। বিরোধীরা অভিযোগ করে, খেলা হবে স্লোগানকে সামনে রেখে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। তারপরই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে।

উল্লেখ্য, গতমাসের শেষের দিকে নিমতায় বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর অশীতিপর বৃদ্ধা মাকে বেপরোয়া মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে ঘটনাটি ঘটে। আক্রান্ত হন বিজেপি কর্মী গোপাল মজুমদার। তাঁর অভিযোগ, ভোর সাড়ে ৪টে নাগাদ তিনজন তৃণমূলকর্মী তাঁদের বাড়িতে ঢুকে প্রথমে তাঁর ওপর এবং পরে তাঁর মায়ের ওপর হামলা চালায়। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা বন্দুকের বাঁট দিয়ে মারধর করে বলে অভিযোগ করেন বিজেপি কর্মী। ঠিক সেই সময় বাধা দিতে যান ওই বিজেপি কর্মীর মা। অভিযোগ বৃদ্ধা মাকেও মারধর করে তৃণমূল কর্মীরা। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছিলেন, আমাকে ছেলেকে তৃণমূলের লোকজন মারধর করছিল। আমাকেও মেরেছে। ঘাড়ে ধাক্কা দিয়েছে।

নিমতা কাণ্ডের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি এবার পানিহাটিতে। নিমতা কাণ্ডে আহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ওই কর্মীর বাড়িতে যান অর্জুন সিংহ ও শুভেন্দু অধিকারী। আক্রান্তদের ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget