এক্সপ্লোর

WB Election 2021:বাধা দিচ্ছে তৃণমূল, বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব, বললেন শাহ, মতুয়াদের মিথ্যে কথা বলছেন, পাল্টা মমতা

অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের তিন প্রজন্মের অপেক্ষার অবসান করা হবে। যাঁরা নাগরিকত্ব পাবেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর অধীনে একটি ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে।

নদিয়া ও কলকাতা:  মতুয়া, নমঃশুদ্রদের নাগরিকত্ব দেওযার ব্যাপারে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তৃণমূল থাকলে মতুয়ারা নাগরিকত্ব পাবেন না। তেহট্টে বিজেপির প্রচার সভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেছেন, ২ মে তৃণমূলের বিদায় নিশ্চিত। বিজেপি সরকার ক্ষমতায় এসে গৌরবের সঙ্গে মতুয়া সমাজ ও নমঃশুদ্রদের নাগরিকত্ব দেবে।  অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে শরণার্থীদের তিন প্রজন্মের অপেক্ষার অবসান করা হবে। যাঁরা নাগরিকত্ব পাবেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর অধীনে একটি ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে মতুয়া সমাজ ও নমঃশুদ্রদের কল্যাণে ব্যয় করা হবে।

অমিত শাহ বলেছেন, মতুয়া দলপতিদের মাসে ৩ হাজার টাকা পেনশন দেওয়া হবে। সেইসঙ্গে মতুয়া ও নমঃশুদ্রদের উন্নতির জন্য মতুয়া-নমঃশুদ্র বিকাশ বোর্ড গঠন করবে বিজেপি সরকার।অমিত শাহ ঠাকুরনগর রেল স্টেশনের নাম শ্রীধাম ঠাকুর নগর করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

অমিত শাহর অভিযোগ উড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  মতুয়াদের জন্য কিছুই করেনি বিজেপি। মিথ্যে আশ্বাস দিচ্ছে বিজেপি। বাংলায় এনআরসি হতে দেব না। বাংলায় সবাই নাগরিক। বাংলায় কারুর নাগরিকত্ব যাবে না।

  মমতা এর আগেও এনআরসি ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করেছেন। কয়েকদিন আগেই এক জনসভায় তিনি বলেছিলেন, ‘’এনআরসি করে অসমে ১৪ লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে বিজেপি। রাজবংশীদের কাছে গিয়ে তাঁদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে আমার নামে। অমিত শাহ অন্য সময় বলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় অনুপ্রবেশকারীদের প্রশয় দিচ্ছেন। অন্য সময় মতুয়াদের কথা মনে পড়ে না। আর নির্বাচনের সময় মতুয়াদের কথা মনে পড়ছে মোদির। নির্বাচনের সময় মতুয়া দরদ দেখাচ্ছেন।"

উল্লেখ্য, নমঃশুদ্র সম্প্রদায়ের অংশ মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাসিন্দা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মোট ৫০ টি বিধানসভা আসনের মধ্যে ৩২-৩৩ টিতে মতুয়া ভোট অনেকটাই একটা ফ্যাক্টর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget