এক্সপ্লোর

West Bengal Election 2021: কাঁথির সাবাজপুটে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, জখম চালক

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে অশান্তি।  কাঁথির সাবাজপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

 কাঁথি: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে অশান্তি।  কাঁথির সাবাজপুটে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত গাড়ি চালক। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ছিলেন কাঁথি পুরসভার প্রশাসক। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর সৌমেন্দুও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

সৌমেন্দু অধিকারী বলেছেন, সাবাজপুট বুথে রিগিং করছিল তৃণমূল। সেখানে যেতেই গাড়িতে হামলা চালানো হয়। 

গাড়ির চালকের অভিযোগ, গাড়িতে পাথর দিয়ে আঘাত করা হয়। তাঁকে মারধর করা হয়।  তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। গাড়ি থেকে নেমে সৌমেন্দু ভোট কেন্দ্রের দিকে যাওয়ার পরই হামলা চালানো হয়। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। 

 সৌমেন্দুর গাড়ির চালক গোপাল সিংহ বলেন, ‘আমাকে টেনে নিয়ে গিয়ে পাথর দিয়ে মেরেছে। সৌমেন্দু বুথে ছিল বলে ওকে মারতে পারেনি। চিৎকার করছিল। বলছিল, ওঁকেই মার। এখানকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট আমাদের নির্বাচনী এজেন্টকে মেরে উঠিয়ে দিয়েছে। সেই খবর পেয়েই এসেছিলাম আমরা।’

বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা রামগোবিন্দ দাসের নেতৃত্বে হামলা চলে। ঘটনাস্থলে দেখা যায় তাঁকে। কাঁথি দক্ষিণের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সৌমেন্দু অধিকারী বলেন, ছাপ্পা ভোট, বিরোধীদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। স্থানীয় তৃণমূল নেতা রামগোবিন্দ দাস এই কাজ করছিল। আর বাধা দেওয়াতেই প্রতিহিংসার জন্য এই কাজ করেছে বলে অভিযোগ সৌমেন্দুর।

ভোটারদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল। এই অভিযোগ পেয়ে সকাল ১১টার কিছু পরে সাবাজপুটে পৌঁছন সৌমেন্দু অধিকারী। সেখানে সম্বোধি শিক্ষাতীর্থ ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন কাঁথি দক্ষিণের বিজেপি প্রার্থী অরূপ দাসের নির্বাচনী এজেন্ট। অভিযোগ, এরপরই তাঁর গাড়িতে ব্যাপক হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর, এই প্রথম অধিকারী পরিবারকে ছাড়াই ভোটে নেমেছে তৃণমূল। আর ভোট শুরু হতেই, খাস কাঁথিতেই আক্রমণের মুখে পড়লেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। যদিও এই হামলায় তারা কোনওভাবেই জড়িত নয় বলে দাবি করেছে শাসক দলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget