এক্সপ্লোর

WB Election 2021: পাঁচ দফার ১৮০-র মধ্যে ১২৫ আসনে জিতবে বিজেপি, দাবি দিলীপ ঘোষের

‘পাঁচ দফার ভোটে ১৮০-টির মধ্যে ১২৫-টিরও বেশি আসন জিতব। খেলা হবে বলে যারা শুরু করেছিল, তারা এখন খেলা ছেড়ে চলে গিয়েছে’। রাজ্যে পঞ্চম দফা ভোটের পর তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

কলকাতা: ‘পাঁচ দফার ভোটে ১৮০-টির মধ্যে ১২৫-টিরও বেশি আসন জিতব। খেলা হবে বলে যারা শুরু করেছিল, তারা এখন খেলা ছেড়ে চলে গিয়েছে’। রাজ্যে পঞ্চম দফা ভোটের পর তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

তিনি বলেছেন, ;একেবারে হিসাব করে ২০০ সিট পাচ্ছে বিজেপি। যেমন চাইছি, তেমনই নির্বাচন হচ্ছে।  ওরা নির্বাচন ছেড়ে দিতে চাইছে। বলছে, একসঙ্গে ভোট করে দাও, আমরা সভা করব না। আসলে মিটিং করতে গেলে খরচা আছে। বক্তা লাগবে, নেতা লাগবে। কেউ বেরোচ্ছে না।  তাই এখন বলছে, সব গুটিয়ে দাও। রেজাল্ট হয়ে গেছে ম্যাচের। কিন্তু ম্যাচের সময় তো পুরো করতে হবে। সেটা আমরা করে দেব।

 তিনি আরও বলেছেন, বুথের নিরাপত্তা দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। সেই দায়িত্ব তারা ভালোভাবেই পালন করছে। বাইরের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কিন্তু এতদিন সমাজবিরোধীদের সঙ্গে ওঠাবসা করায় দুষ্কৃতী নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে পুলিশের। বিজেপি ক্ষমতায় এলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে ভোটের দফা কমানোর দাবি উঠেছে। যদিও কমিশন সেই দাবিতে সায় দেয়নি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ তিন দফার ভোট এক বা দু দফায় করানোর দাবি জানিয়েছিলেন। দিলীপ ঘোষ তৃণমূলের সেই দাবিকেই কটাক্ষ করেছেন। তাঁর দাবি, হেরে গিয়েছে বুঝতে পেরে বিজেপি-র বিরোধীরা নির্বাচন ছেড়ে পালিয়ে যেতে চাইছে।

রাজ্যের প্রথম দফার নির্বাচন শেষে বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন, প্রথম দফার ৩০ আসনের মধ্যে ২৬ টিতে জিতবে। দ্বিতীয় দফার ভোটের পর তিনি বলেছিলেন, দুটি দফার ভোটে বিজেপি ৫০ আসন পাবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালও দাবি করেছেন, চার দফার মতদান, টিএমসি হল খান খান। তিনি দাবি করেছেন, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে, তাতে মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছেন। 

যদিও তৃণমূল বিজেপির এই দাবি খারিজ করে দিয়েছে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget