এক্সপ্লোর

WB Election 2021: ‘যথেষ্ট সভা ও র‌্যালি হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন’, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির

করোনা সংক্রান্ত মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য। এই মামলার শুনানিতে তাঁর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন, ‘ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট সভা ও র‌্যালি হয়েছে।এবার মানুষকে বিচার করতে দিন’।

কলকাতা: করোনা সংক্রান্ত মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য। এই মামলার শুনানিতে তাঁর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেছেন, ‘ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট সভা ও র‌্যালি হয়েছে।এবার মানুষকে বিচার করতে দিন’।
উল্লেখ্য, সারা দেশের সঙ্গে রাজ্যেও আশঙ্কার ঘনিয়েছে ক্রমবর্দ্ধমান সংক্রমণ ঘিরে। রাজনৈতিক প্রচার-মিছিল-সমাবেশে জন সমাগম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতি প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 
করোনা সংক্রান্ত মামলায়  হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ,  ‘করোনা বিধি মেনে সুষ্ঠু ভাবে ভোট করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট করানোর জন্য সব পদক্ষেপ নেবে কমিশন। কমিশনকে প্রয়োজনীয় সাহায্য করবে রাজ্য সরকার।
  এই মামলায় সওয়াল করতে গিয়ে  রাজ্য সরকারের আইনজীবী বলেন,  ‘আদর্শ আচরণবিধি লাগু হলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই পুরোটাই এখন নির্বাচন কমিশনের দায়িত্ব।’
এ ব্যাপারে প্রধান বিচারপতির নির্দেশ, ‘কেন রাজ্যের এখন কিছু করার নেই বা তারা করতে পারবে না,আগামী বৃহস্পতিবার ব্যাখ্যা করে তা জানাতে হবে।’

প্রসঙ্গত, বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কলকাতা শহরে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট প্রচার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন জেলাতেও যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। তবে ২৬ এপ্রিল একটি 'সিম্বলিক মিটিং' করবেন মমতা।

বামেরা ইতিমধ্যেই প্রচারে বড় সভা-সমাবেশ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী এ রাজ্যে তাঁর যাবতীয় সভা বাতিল করেছে।

বড় জমায়েত  না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপিও। পরিবর্তে আগামী দফাগুলিতে ছোটো ছোটো সভা করা হবে বলে জানানো হয়েছে দলের তরফে। সেখানে পাঁচশো জন মতো জমায়েতের অনুমতি দেওয়া হবে।

এরইমধ্যে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি নিয়ে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হয় তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে একটি চিঠি জমা দেন তৃণমূলের প্রতিনিধিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget