এক্সপ্লোর

WB Election 2021: বুথের সামনে সিপিএম প্রার্থীকে সুশান্ত ঘোষকে ধাক্কা, ভাঙচুর গাড়ি, দেখানো হল জুতো

একদা দোর্দণ্ডপ্রতাপ এই নেতাই এবার শালবনি কেন্দ্রে সিপিএম তথা সংযুক্ত মোর্চার বাজি

সমিত সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুর: ভোটের দিনই বিক্ষোভের মুখে শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। বুথে এজেন্ট বসতে না দেওয়া নিয়ে তিনি বচসায় জড়িয়ে পড়েন। পরে বুথের সামনে তাঁকে ধাক্কা দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, তা মানতে নারাজ শাসক দল। শালবনিতে এদিন এবিপি আনন্দর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। 

এক দশক পর তিনি ভোটের ময়দানে। আর শুরুতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সুশান্ত ঘোষ। বুথের সামনে শালবনির সিপিএম প্রার্থীকে ধাক্কা দেওয়া হল। ভাঙচুর করা হল তাঁর গাড়ি। হামলার হাত থেকে রেহাই পেল না এবিপি আনন্দও। ভাঙচুর করা হল আমাদের গাড়িও। ইট মেরে ভাঙা হয় আমাদের গাড়ির কাচও। 

শনিবার ভোটগ্রহণ শুরুর পরই সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেন, শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এজেন্ট বসানো নিয়ে শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে তাঁর বচসাও বাধে। কেউদি জামবনি গ্রামে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এরপর ভেলাইদা গ্রামে বুথ থেকে বেরোনোর পর সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা।

সিপিএম প্রার্থীকে জুতো দেখানো হয়। পরে বাম প্রার্থীকে নিয়ে এলাকা ছাড়েন তাঁর দুই নিরাপত্তা রক্ষী। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। এরপর বুথের সামনেই সংবাদ মাধ্যমের উপর চড়াও হন তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় এবিপি আনন্দর গাড়ি। আক্রান্ত হন এবিপি আনন্দর সাংবাদিক সমিত সেনগুপ্ত ও স্বপন মজুমদার।

২০১১ সালে পরিবর্তনের প্রবল হাওয়ার মধ্যেও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে জিতেছিলেন ৬ বারের সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। ক্ষমতা হাতবদল হতেই বেনাচাপড়া কঙ্কালকান্ডে গ্রেফতার হন তিনি। ২০১২ সালে জামিন মেলে, কিন্তু জেলায় ঢোকার ছাড়পত্র দেয়নি আদালত। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন সুশান্ত ঘোষ।

একদা দোর্দণ্ডপ্রতাপ এই নেতাই এবার শালবনি কেন্দ্রে সিপিএম তথা সংযুক্ত মোর্চার বাজি। তবে শুরুতেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। সুশান্ত ঘোষের উপর হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget