এক্সপ্লোর

WB Phase 3 Voting 2021:দাগ পেরোলেই মার খেতে হবে,হুমকি দিয়েছে তৃণমূল, অভিযোগ ভোটারদের

জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, ওখানে কোনও ক্যাম্প অফিস ছিল না।

হাওড়া: জগৎবল্লভপুর বিধানসভার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই আইএসএফ কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, ওখানে কোনও ক্যাম্প অফিস ছিল না। এদিকে,  মহিলা ভোটারদের অভিযোগ, বাড়ি থেকে বেরোলেই আমাদের মারধর করা হচ্ছিল। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। তাঁর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের  অভিযোগ করেছেন, দাগ কেটে তাঁদের হুমকি দিয়ে বলা হয়, এই দাগ পেরোলেই মারধর খেতে হবে। অবশেষে পুলিশের আশ্বাসে তাঁরা ভোট দিতে বুথে আসতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন।

রাজ্য বিধানসভার  তৃতীয় দফার ভোট চলাকালে হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

জগৎবল্লভপুর বিধানসভার জাবদাপোতা গ্রামে বুথের ১০০ মিটারের মধ্যে লুচি-আলুর দম খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপির বিরদ্ধে। তবে দু পক্ষই জানিয়েছে, প্রতিবার ভোটের সময় গ্রামবাসীদের খাওয়ানোর রেওয়াজ রয়েছে। তবে এবার ছোলা-মুড়ির পরিবর্তে লুচি-আলুর দম।

উলুবেড়িয়া উত্তরের বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি, বিজেপি প্রার্থী চিরন বেরার। আমতার চন্দ্রপুরে ধর্নায় বসেন তিনি। 

বাগনানের বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।

বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির বিজেপির দিকে।

ভোটের আগের রাতে বাগনানে আক্রান্ত তৃণমূলের ২৩৩ নম্বর বুথের সভাপতি। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম বাগনানের হ্যালান অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি যোগীবর বাগ। বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আহত তৃণমূল নেতা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, জানাল কমিশন। 

এই ২৩৩ নম্বর বুথেই ভোটারদের বাড়ি গিয়ে ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কিত আক্রান্ত তৃণমূল নেতার পরিবারও। 

বিস্তারিত আসছে....

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget