এক্সপ্লোর

WB Election 2021:'মৃতদেহ নিয়েও রাজনীতি!' শীতলকুচির অডিও টেপ নিয়ে মমতাকে কটাক্ষ মোদির

মোদি বলেন, ''কোচবিহারে যা হয়েছে, তা নিয়ে একটা অডিও টেপ বাইরে এসেছে। পাঁচ জনের দুঃখজনক মৃত্যুর পরও এই ঘটনা নিয়ে দিদি রাজনীতি করছেন। ওই অডিও টেপ থেকেই তা প্রকাশ্যে চলে এসেছে।

আসানসোল: শীতলকুচিকাণ্ডে মুখ্যমন্ত্রীর অডিও টেপ নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী। আসানসোলের নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি বলেন, 'মৃত্যু নিয়েও রাজনীতি করছেন, কত নীচে নামতে পারেন দিদি'।

শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে আাসানসোলে যান প্রধানমন্ত্রী। সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রীকে নিশানা করেন তিনি। মোদি বলেন, ''কোচবিহারে যা হয়েছে, তা নিয়ে একটা অডিও টেপ বাইরে এসেছে। পাঁচ জনের দুঃখজনক মৃত্যুর পরও এই ঘটনা নিয়ে দিদি রাজনীতি করছেন। ওই অডিও টেপ থেকেই তা প্রকাশ্যে চলে এসেছে। এই টেপে কোচবিহারের তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রী বলছেন, মৃতদেহগুলি নিয়ে মিছিল করো। দিদি ভোটব্যাঙ্কের জন্য কতটা নীচে নামতে পারেন, এই টেপ তার উদাহরণ। এই টেপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মৃতদের নিয়েও নিজের রাজনৈতিক ফায়দা খুঁজে বেড়াচ্ছেন দিদি। তবে এটা নতুন ঘটনা নয়। রাজ্যে মৃতদেহ নিয়ে রাজনীতি দিদির পুরোনো অভ্যেস। এ বিষয়ে প্রতিবাদ করলেই তাদের পিষে দেওয়া হয়েছে।''

এই বলেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। এদিন শীতলকুচিকাণ্ডের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ''দুঃখজনক মৃত্যু নিয়েও ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন দিদি। রাজনীতির জন্য জওয়ানদেরও রেয়াত করেন না। তাদের বিরুদ্ধেও মন্তব্য করেন। নিজেকে দেশের সংবিধানের থেকেও বড় ভাবেন দিদি।''

এদিন তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের ওপর  দমনপীড়ন চালানোর অভিযোগ এনে গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''২০১৮ সালের রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কথা মানুষ কখনোই ভুলবে না। বর্ধমান থেকে বাঁকুড়া রাজ্যের সব জায়গায় কীভাবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, তা সবাই দেখেছে। জোর করে বাংলার ২০ হাজার পঞ্চায়েতে দিদি নিজের তোলাবাজদের বসিয়ে দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে দিদির সন্ত্রাসে এক তৃতীয়াংশ প্রার্থীরা মনোনয়ন পর্যন্ত জমা দিতে পারেননি। হামলার ভয়ে হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দিতে হয় প্রার্থীদের। এমনকি, জয়ের পরও মারের ভয়ে ভিন্ন রাজ্যে আশ্রয় নিতে হয় প্রার্থীদের। বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের শীর্ষ আদালতে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও দিদি সেই পথে হাঁটেননি।''

এখানেই থেমে থাকেনি মোদির বাক্যবাণ। ২ মে-র পর রাজ্যের ভবিষ্যত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''ছাপ্পা ভোট বন্ধ হওয়াতেই রেগে যাচ্ছেন দিদি।আপনি যতখুশি ষড়যন্ত্র করুন। এবার দিদির ষড়যন্ত্র ব্যর্থ করবে বাংলার মানুষ। ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট পাবেন আপনি। সেই সার্টিফিকেট সারাজীবন ঘরে টাঙিয়ে রাখবেন।চার দফার মতদান, টিএমসি হল খান খান।''

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget