এক্সপ্লোর

WB election 2021: পুলিশের শীর্ষ পদে রদবদল, ডিজি পদে ফিরলেন বীরেন্দ্র,ফের  এডিজি  জাভেদ শামিম

রাজনৈতিক হিংসার ঘটনার ব্যাপারে শপথ গ্রহণের পরই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন মুখ্যমন্ত্রীর।

 কলকাতা: ভোটের ফল বেরোনোর পরই পদে ফিরলেন পুরোনো ডিজি, এডিজি। ডিজি পদে ফিরলেন বীরেন্দ্র, ফের  এডিজি  জাভেদ শামিম। ক্ষমতায় ফিরেই নবান্নে প্রথম বৈঠকে পুলিশের শীর্ষ পদে রদবদল করলেন মুখ্যমন্ত্রী।


 এদিনই রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এরইমধ্যে বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে তাদের কর্মীদের ওপর হামলা চলছে। এই অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ পালন করছে বিজেপি। রাজ্যপালও শপথগ্রহণের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন।

 বিজেপি অভিযোগ করেছে, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। রাজনৈতিক হিংসার ঘটনার ব্যাপারে শপথ গ্রহণের পরই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন মুখ্যমন্ত্রীর। বললেন, “আমি সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করছি রাজ্যে শান্তি বজায় রাখার জন্য। বাংলার মানুষ হিংসা ভালোবাসে না।“ একইসঙ্গে তিনি বলেন, হিংসা ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 


মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, গত তিন মাস আইন-শৃঙ্খলার ব্যবস্থা নির্বাচন কমিশনের হাতে ছিল। আমি শপথ নিয়েছি। রাজ্যে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


পুলিশ প্রশাসনের রদবদলের ইঙ্গিতও তিনি দিয়েছিলেন। সেই মতো পদে ফিরলেন পুরানো ডিজি ও এডিজি। উল্লেখ্য, ভোটের মুখে ডিজি-কে বদলের আগে এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে পদ থেকে সরানো হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় সি জগমোহনকে।মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই পুরানো ডিজি ও এডিজি-কে ফেরানো হল তাঁদের পদে। 


সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে । সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে নিয়োগ করা হল ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর পদে। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সচিব পদে ছিলেন পূর্ণেন্দু মাজি।  


উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়া চলাকালে রাজ্যের পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ক্ষমতায় ফিরে আসার পর তৃণমূল সরকার আগামী দিনে আরও কিছু রদবদল করবে বলে জানা গেছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget