এক্সপ্লোর

WB Election 2021: 'বাপ কে বল' বিতর্ক, দীনেশ-ইস্তফা পর্বের মাঝেই আজ জনসভায় অভিষেক

প্রথমে কুলপির ঢোলায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। আজ দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা :  দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে কুলপির ঢোলায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। দুপুর দেড়টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। কুলপি বিধানসভা আসন তৃণমূলের দখলে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সাড়ে ২৫ হাজারেরও বেশি ভোটের লিড রয়েছে শাসকদলের। তবে বিজেপিও নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে এই কেন্দ্রে। তার প্রেক্ষিতে বিধানসভা ভোটের মুখে আজকের জনসভা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেরুয়া শিবিরকে আক্রমণ করবেন, তা একরকম নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর পাশাপাশি, আজ দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
দীর্ঘ ৬ বছর পর গত ৬ ফেব্রুয়ারি কাঁথির অধিকারী-গড়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ের জনসভা থেকে কড়া ভাষায় শুভেন্দুকে আক্রমণ করেন তিনি । শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর সেই প্রথম কাঁথিতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভা থেকে অধিকারী পরিবারকে নিশানা করে অভিষেক বলেন, 'বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে...এমন আওয়াজ তুলুন, যাতে শান্তিকুঞ্জ থরথর করে কাঁপে...বাড়িতে একজন বয়স্ক আছেন, তাই বেশি বলছি না।' নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে অভিষেকের বার্তা দেন, ‘বাপকে গিয়ে বল বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। যা করার কর। আয়।’
যদিও অভিষেকের এই মন্তব্য নিয়ে নিন্দায় মুখর গেরুয়া শিবির। বৃহস্পতিবার অমিত শাহের মুখেও সেই প্রসঙ্গ উঠে আসে। 
পাণাগড় থেকেও বর্ধমান-পূর্বের তৃণমূলত্যাগী সাংসদ সুনীল মণ্ডল ও বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ। জনসভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ অভিযোগ করেন, এক গাড়ি বালি নিয়ে যেতে হলে ভাইপো ট্যাক্স দিতে হয়। একইসঙ্গে তাঁর অভিযোগ, সরকারি জমি বেচে দিচ্ছেন তৃণমূল নেতারা। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষক নরোত্তম মিশ্রও। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে শাসক শিবিরের দাবি, তৃণমূল আমলেই বালি থেকে সবথেকে বেশি রাজস্ব আদায় হয়েছে। 
এই পরিপ্রেক্ষিতে আজ অভিষেক দক্ষিণ ২৪ পরগণা থেকে গেরুয়া শিবিরকে কী জবাব দেন সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget