এক্সপ্লোর

Mothabari News: ১০ দিন আগে আশঙ্কায় প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না? মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন

Malda Mothabari Update; BDO অফিসে কেন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হল জুডিশিয়াল অফিসারদের? মালদার মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।  

কলকাতা: ১০ দিন আগে আশঙ্কা প্রকাশ করে প্রশাসনকে চিঠি দিয়েছিলেন। ঘটনার দিন দুপুরেও প্রশাসনকে পরিস্থিতির কথা জানিয়েছিলেন বিচারকরা। তারপরও কেন ব্যবস্থা নেওয়া হল না? BDO অফিসে কেন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হল জুডিশিয়াল অফিসারদের? মালদার মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।  

আরও পড়ুন, ভোটের আগে আমলা-বদলি বিতর্কে এবার ব্যাখ্যা কমিশনের, "IAS, IPS, WBCS, WBPS অফিসারদের.."

বুধবার মালদার মোথাবাড়িতে এরকমই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েন জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজ করছেন যাঁরা, তাঁদের ঘিরে এরকম বিক্ষোভ হল কী করে? কী করে এতক্ষণ ধরে ঘেরাও হয়ে থাকলেন তাঁরা? এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে! প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী ভূমিকা নিয়ে! প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে! সূত্রের খবর, বুধবার যখন BDO অফিসের বাইরে বিক্ষোভের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন বেলা সাড়ে ১২টা নাগাদ জেলা বিচারকের মাধ্য়মে প্রশাসনের কাছে তা জানিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু, তারপরও ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আটকে থাকতে হয় মহিলা-সহ বাকি বিচারকদের। কেন প্রশাসনের তরফে আগেই কোনও ব্যবস্থা নেওয়া হল না?

উত্তরবঙ্গ ADG  কে জয়রমন বলেন, পুলিশ ওখানে দিনের বেলায় ছিল। সেখানে বিক্ষোভ চলছিল। শান্তিপূর্ণ বিক্ষোভই হচ্ছিল। ওটাতে তো অসুবিধা হওয়ার কোনও কারণ নেই। জজ সাহেবরা সাধারণত সাড়ে ৫টা-৬টা পর্যন্ত কাজ করেন। ৬টার পরেই ওঁদের বাড়ি যাওয়ার কথা। সেই সময়ই আমরা (বের) করতে পারিনি। আমরা ওঁদের বার করতে পারিনি। কারণ অনেক মেয়েরা, অনেক বাচ্চারা ছিল। সেইজন্য ফোর্স ব্যবহার করতে আমাদের দেরি হয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর, বুধবারের ঘটনার অনেক আগেই এই বিচারকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন। ১০ মার্চ থেকে মালদায় SIR-এর কাজ করছেন ৪ মহিলা-সহ ৮ জন জুডিশিয়াল অফিসার।

সূত্রের খবর, ২২ তারিখ জেলা বিচারকের মাধ্য়মে প্রশাসনের কাছে তাঁরা মৌখিকভাবে জানান, পরিস্থিতি ঠিক নয়। ঠিক পরদিন অর্থাৎ ২৩ মার্চ ৫ বিচারকের সই-সহ একটি চিঠিও দেন তাঁরা। যেখানে প্রথম পয়েন্টেই নিরাপত্তার বিষয়ে উল্লেখ করা হয়। সূত্রের খবর, সেই চিঠিতে জুডিশিয়াল অফিসাররা মূলত তুলে ধরার চেষ্টা করেছিলেন যে, ভোটের তালিকায় নাম তোলার ক্ষেত্রে অযোগ্য, এমন কিছু স্থানীয়দের দ্বারা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই প্রত্যন্ত এলাকায় আমাদের যাতায়াত রীতিমতো ঝুঁকিপূর্ণ।

সূত্রের খবর, ওই চিঠিতে তাঁদের কাজের জায়গা মালদা শহরের আশপাশে সরিয়ে আনার আবেদনও জানান বিচারকরা। প্রশ্ন উঠছে, প্রায় ১০ দিন আগে বিচারকরা আশঙ্কার কথা জানালেও প্রশাসন কিছুই করল না? BDO অফিস, যেখানে SIR-এর মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন খোদ বিচারকরা, সেখানে কীভাবে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল? কলকাতা পুলিশ প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎবন্দ্যোপাধ্য়ায় বলেন, শুরুতেই কেন পদক্ষেপ নেওয়া হয়নি, প্রশ্ন তুলেছেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। 

সূত্রের খবর, বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে মালদার জেলাশাসককে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশ্ন করেন - আপনাকে ফোন যোগাযোগ করা যায়নি। বাড়িতে ছিলেন না? কোথায় ছিলেন? মালদহের পুলিশ সুপারকেও জ্ঞানেশ কুমার বলেন - ঘটনাস্থলে যাননি কেন? উত্তরে SP জানান - অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন মুখ্য় নির্বাচন কমিশনার বলেন - তাহলে আপনাকে ADG করে দিই? ডিজি, জেলাশাসকদের কড়া বার্তা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এরপর আর নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget