এক্সপ্লোর

WB Exit Poll 2026 : মোট কত শতাংশ ভোট পেতে পারে বিজেপি? আর তৃণমূল? গেরুয়া বনাম সবুজের লড়াইয়ে Exit Poll-এ কে কোথায়?

আগামী ৪ মে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। সেদিনই স্পষ্ট হবে বাংলার মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাইছেন। তবে ফল ঘোষণার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষা বা Exit Poll।

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটপর্ব শেষ। বাকি আর মাত্র অপেক্ষা।  ফলাফলের প্রহর গোনা শুরু। জনতাজনার্দন কাকে বেছে নিল? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? রাজ্যে কি উঠবে গেরুয়া ঝড়, নাকি বজায় থাকবে সবুজ শিবিরের আধিপত্য? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন বন্দি EVM-এ। প্রার্থী থেকে রাজনৈতিক দল, কর্মী থেকে সাধারণ মানুষ— সকলের নজর এখন ফল ঘোষণার দিনের দিকে।

পরিবর্তন না প্রত্যাবর্তন? জল্পনায় সরগরম রাজনৈতিক মহল

ভোটগ্রহণ শেষ হতেই রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও দাবি করা হচ্ছে পরিবর্তনের হাওয়া বইছে, আবার কোথাও বলা হচ্ছে মানুষ ফের আস্থা রেখেছে সবুজ-শক্তির উপর। গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সর্বত্রই ভোটের হার ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল ভোটদানই ইঙ্গিত দিচ্ছে যে এবারের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। 

৪ মে ফল ঘোষণা, তার আগে Exit Poll ঘিরে জোর চর্চা

আগামী ৪ মে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। সেদিনই স্পষ্ট হবে বাংলার মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাইছেন। তবে ফল ঘোষণার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষা বা Exit Poll। যদিও এবিপি আনন্দ এবারের নির্বাচনে নিজস্ব কোনও Exit Poll করেনি, তবুও দেশের বিভিন্ন  সমীক্ষা-এজেন্সি ও সংবাদমাধ্যমের সমীক্ষা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক তাদের সমীক্ষায় এবার পশ্চিমবঙ্গে কত শতাংশ আসন পেতে পারে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস ও অন্যান্যরা। 

ম্য়াট্রিজ-এর Exit Poll - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬ 

দল সম্ভাব্য আসন সংখ্যা ভোট শতাংশ
বিজেপি ১৪৬ - ১৬১ ৪৩%
তৃণমূল কংগ্রেস ১২৫ - ১৪০ ৪১%
অন্যান্য ৬ - ১০ ১৬%

চাণক্য় স্ট্র্য়াটেজিস-এর Exit Poll - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬

দল সম্ভাব্য আসন সংখ্যা ভোট শতাংশ
বিজেপি ১৫০ - ১৬০ ৪৩% - ৪৫%
তৃণমূল কংগ্রেস ১৩০ - ১৪০ ৪০% - ৪৩%
কংগ্রেস ২ - ৪ ৩% - ৬%
অন্যান্য ৪ - ৬ ৮% - ১০%

Disclaimer: রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।       

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget