এক্সপ্লোর

WB Lok Sabha Election 2024: কিছু এলাকায় বাধা! বাকি জায়গায় কী অবস্থা? জানালেন বাম প্রার্থী

Murshidabad Poll: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিছু এলাকায় ভোটসন্ত্রাসের অভিযোগ উঠেছে

মুর্শিদাবাদ: আজকে অন্তত ঠান্ডা ভাব রয়েছে। সকাল থেকেই ভোট দেওয়ার ডাক দিয়েছিলাম আমরা। সেই আহ্বানে সাড়া মিলেছে। কিছু এলাকায় আশঙ্কা ছিল ঝামেলা হওয়ার। রাত থেকে তৃণমূলের ভয় দেখানো, বোমাবাজি। সেগুলো তুলনায় অনেকটাই কম হয়েছে।

তবে একেবারে ঝামেলাহীন নয় মুর্শিদাবাদের ভোট। কোথায় ঝামেলা? ওই কেন্দ্রের সিপিএম (Md Selim) প্রার্থী নাম করে বেশ কিছু এলাকায় অভিযোগ জানিয়েছেন। সেলিম বলেন, 'তেঁতুলিয়া, ডোমকল শহরের কিছু এলাকা এবং আরও একটি এলাকায় বাধা দেওয়া হয়েছে। পোলিং এজেন্ট ভয় পায়নি। বুথে ঢুকতে পেরেছে। এখন কোনও কোনও জায়গায় রাস্তায় অস্ত্র নিয়ে ভিড় করে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এলাকার পরিচিত সমাজবিরোধীরা ওই কাজ করছে। প্রথমে পোলিং এজেন্ট কে বাধা দেওয়া হয়েছিল, সেই বাধা কাটিয়ে পোলিং এজেন্ট ঢুকেছে। এখন ভোটারদের ভয় দেখাতে চাইছে। নাম ধরে এবং এলাকা ধরে অভিযোগ করা হয়েছে।'
 
মুর্শিদাবাদ লোকসভা (Murshidabad Poll) কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদ বিধানসভা (Murshidabad PC)। ওই এলাকায় গুধিয়া কাঁকসা হাই মাদ্রাসায় ২৫৪ নম্বর বুথে ভোট-সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ, তাদের এজেন্টকে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় মোটরবাইক। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

হিংসার অভিযোগ  উঠেছে ডোমকলেও (Domkol)। সেখানে কংগ্রেস কর্মীদের বাড়িতে বোমা-গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ভোটের আগের রাত থেকে সন্ত্রাস শুরু করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী ও সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং ৩ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভয় দেখাতে এই হামলা করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। বাম-কংগ্রেস জোটের লোকজনই অশান্তি পাকাচ্ছে, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে সিপিএম এজেন্টকে 'মারধর'। কেন্দ্রীয় বাহিনীর সামনে মারধর, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রাণভয়ে পাশের গ্রামের কলাবাগানে  আশ্রয় নেন সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আজ তৃতীয় দফা, বাংলার ৪ কেন্দ্রে ভোট:

কোন কোন কেন্দ্রে ভোট?
মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট 

বুথেই ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩৩১ কোম্পানি কিউআরটি
মুর্শিদাবাদ: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১১৩ কোম্পানি কিউআরটি
মালদা: ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৪৩ কোম্পানি কিউআরটি
জঙ্গিপুর: ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৩ কোম্পানি কিউআরটি 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিধায়ক থেকে সাংসদ হওয়ার দৌড়ে, মোট কত সম্পত্তি জুনের, জানালেন তৃণমূলের তারকা প্রার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget