এক্সপ্লোর

Coochbehar : ভোটের মুখে নিরাপত্তা বাড়ছে নিশীথ-সহ বিজেপির ৬ জনপ্রতিনিধির !

Violence in Coochbehar : মনোনয়নপর্বের স্ক্রুিটিনিতে দিনহাটা ব্লকের সাহেবগঞ্জে বিডিও অফিসের অদূরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সামনেই পর পর বোমাবাজি হয়

শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তী, কলকাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে (Nishith Pramanik) জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা (Z+ Category Security) দেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি। বাড়ানো হয়েছে কোচবিহার জেলার ৫ জন বিধায়কের নিরাপত্তাও। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল এবং সিপিএম।

পঞ্চায়েত ভোটের মুখে নিরাপত্তা বাড়ল অমিত শাহের ডেপুটি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। সূত্রের দাবি, কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর আগে, জেড ক্যাটিগরির নিরাপত্তা পেতেন নিশীথ প্রামাণিক।

মনোনয়নপর্বের স্ক্রুিটিনিতে দিনহাটা ব্লকের সাহেবগঞ্জে বিডিও অফিসের অদূরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সামনেই পর পর বোমাবাজি হয়। এর আগে, ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙে, গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগও ওঠে। এই প্রেক্ষাপটে এবার, নিশীথ প্রামাণিকের নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

শুধু, নিশীথ প্রামাণিক নন, জেলার ৫ বিজেপি বিধায়কেরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আগে, তাঁদের সঙ্গে ৪ জন করে CISF জওয়ান থাকতেন। এখন থেকে ৫ জন করে CISF জওয়ান থাকবেন।

কী হয়েছিল সাহেবগঞ্জে ?

পঞ্চায়েত ভোটের স্ক্রুিটিনি পর্বে উত্তেজনা ছড়ায় ! দিনহাটা ব্লকের সাহেবগঞ্জে বিডিও অফিসের অদূরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সামনেই পর পর বোমাবাজি হয়।

তৃণমূল-বিজেপির ধস্তাধস্তি! পুলিশের লাঠিচার্জ। স্ক্রুটিনার পর বিজেপি প্রার্থীরা বেরনোর সময়ও ফের বোমাবাজি হয়। স্ক্রুটিনি চলাকালীন উত্তেজনা ছড়ায় সাহেবগঞ্জে। বিজেপির অভিযোগ, তাঁদের প্রার্থীদের নথিপত্র ছিনিয়ে নিয়ে মারধর করা হয়।

এরপরই ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও কোচবিহারের বিজেপি সভাপতি ও বিধায়ক সুকুমার রায়। অভিযোগ, নিশীথের গাড়ি লক্ষ্য করে তির মারে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুলিশ-প্রশাসনের ভূমিকা নিন্দনীয়। তীর মারা হল, পর পর ২টো বোম চার্জ হল। প্রার্থীদের ওপর নির্মম অত্যাচার। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্ক্রুটিনি হোক। কী করে তৃণমূলের লোক ভিতরে গেল, আমদের আকটে দিল। 

বিডিও অফিসের কয়েকশো মিটার আগে ব্যারিকেডে, নিশীথ প্রামাণিককে আটকায় পুলিশ। ঠিক সেই সময়, সেখান থেকে কিছুটা দূরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এরপরই, ঘটনাস্থলে আসেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার। তাঁর নেতৃত্বে, তৃণমূল কর্মীদের হঠিয়ে দেওয়া হয়। এরপর, নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদেরও সরিয়ে দেয় পুলিশ।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি, কোচবিহারের দিনহাটায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙা হয়, গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে।

সম্প্রতি, ৬ বার গুলি চলেছে কোচবিহারে। কার্যত ভোট-হিংসার হটস্পটে পরিণত হয়েছে কোচভূম। এই অবস্থায়, পঞ্চায়েত ভোটের আগে, অশান্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget