WB SIR Supplementary List: প্রকাশ সাপ্লিমেন্টারি তালিকা, দ্বিতীয় দফার ভোটের আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেন ১,৪৬৮ জন
West Bengal Assembly Election 2026: দ্বিতীয় দফার নির্বাচনের আগে তালিকা প্রকাশ করে আরও ১ হাজার ৪৬৮ জনের নাম যুক্ত হল ভোটার তালিকায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়েছেন তাঁরা।

কলকাতা: দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) আগে প্রকাশিত হল আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা। ফলে দ্বিতীয় দফার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে তালিকা প্রকাশ করে আরও ১ হাজার ৪৬৮ জনের নাম যুক্ত হল ভোটার তালিকায়। নির্বাচন কমিশন (Election Commission Of India) সূত্রে খবর, ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়েছেন এই ১ হাজার ৪৬৮ জন।
যদিও ট্রাইব্যুনালেও বাদ গিয়েছে ৬ জনের নাম। বাকিদের নাম যুক্ত হল ভোটার তালিকায়। কাদের কাদের নাম যুক্ত হয়েছে, ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)।
ট্রাইব্যুনাল থেকে দেওয়া দ্বিতীয় লিস্ট এটি। আর সেই তালিকা অনুযায়ীই ভোটার তালিকায় যুক্ত হতে চলেছে আরও ১ হাজার ৪৬৮ জন। জানা গিয়েছে এই ১ হাজার ৪৬৮ জনই আগামিকালের নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ভোট দিতে পারবেন। তবে এই ১ হাজার ৪৬৮ জন আসলে কারা, তাঁরা কোন জেলার মানুষ বা কোন বিধানসভা ক্ষেত্রের বা কোন বুথের ভোটার, সেই তথ্য এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি নির্বাচন কমিশনের (Election Commission Of India) তরফে।
আরও পড়ুন: হাওড়া ডিভিশনে টানা ১০ দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রিত, দেরিতে ছাড়বে একাধিক ট্রেন
যাঁদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা CEO West Bengal -এর ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন এই তালিকায় তাঁদের নাম রয়েছে কি না। সেই ক্ষেত্রে নিজের এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিয়ে সার্চ করে দেখতে হবে। এই তালিকায় নাম থাকলেই কিন্তু তাঁরা ভোট দিতে পারবেন।
অন্যদিকে আগামিকাল ২৯ এপ্রিল শেষ দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026) হতে চলেছে পশ্চিমবঙ্গে। শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন (West Bengal Assembly Election 2026) করতে মোতায়েন থাকবে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। নিউটাউনে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সেখান থেকে চলবে বিশেষ নজরদারি। এ ছাড়াও এই নির্বাচনে (West Bengal Assembly Election 2026) মোতায়েন থাকছে ৩৮ হাজারের বেশি পুলিশ কর্মীও। এবারের নির্বাচন শান্তিপূর্ণ করতে আরও কড়া নির্বাচন কমিশন (Election Commission Of India) ।




















