এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ভোটের আগে রাজ্যে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নিরাপদ-সুষ্ঠু নির্বাচন করাতে তৎপর কমিশন

Central Force: মোট ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় থাকবে এ রাজ্যে। আড়াই লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করাতে উদ্যোগী জাতীয় নির্বাচন কমিশন। 

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গের ভোটে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, আরও দেড়শো কোম্পানি অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। নিরাপদে এবং সুষ্ঠু ভাবে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। আর তাই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোটের সময় আগের ২৪০০ কোম্পানির সঙ্গে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ময়দানে। অতিরিক্ত বাহিনী পাঠানোর কথা জানিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ মোট ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় থাকবে এ রাজ্যে। আড়াই লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করাতে উদ্যোগী জাতীয় নির্বাচন কমিশন। 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সম্প্রতি আরও কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে একটি হল ভোটের কাজে সিভিক পুলিশদের ব্যবহার করা যাবে না। পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২ আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ হবে। আগামী ৪ মে হবে ভোট গণনা। 

ভোটের কাজে সিভিক পুলিশে না 

ভোটের রাজ্যে ফের কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এবারও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের কাজে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে কোনওভাবেই মোতায়েন করা যাবে না। এমনকী, ভোটের ৩ দিন আগে ও পরের দিন ইউনিফর্ম পরে কোনও ধরনের ডিউটি করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা। 

কখন হবে রি-পোল অর্থাৎ পুনর্নিবাচন 

বুধবার, ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সমস্ত ভোট পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই বৈঠকে পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট করে দেওয়া হয় - কোন কোন ক্ষেত্রে পুর্ননির্বাচন হবে। সূত্রের খবর, জ্ঞানেশ কুমার বলেন, কমিশনের ৩ হাজার ক্যামেরা বুথের ভিতর-বাইরে, রাস্তায়, নাকা চেকিং-এর কাজ করছে। বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ দেখলে অবিলম্বে সেখানে পুনর্নিবাচন ঘোষণা করতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, অতীতে এই নজির আছে এ রাজ্যে, তাই নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে এবিষয়ে সতর্ক করবেন পর্যবেক্ষকরা। ক্যামেরায় গলদ দেখলেই সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget