এক্সপ্লোর

এবার তৃণমূল ছাড়ার ইঙ্গিত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের

এবার তৃণমূল ছাড়তে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়।তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, ‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব। শুধুমাত্র প্রচারের জন্য নয়, কাজের জন্য যাব। ভোট এলে শুধুই বলা হয় এখানে যাও, ওখানে যাও।ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায় না।এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি।বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’

কলকাতা: এবার তৃণমূল ছাড়তে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়।তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে  হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, ‘যেখানে সম্মান পাব, সেখানেই যাব। শুধুমাত্র প্রচারের জন্য নয়, কাজের জন্য যাব। ভোট এলে শুধুই বলা হয় এখানে যাও, ওখানে যাও।ভোটের প্রচারের পর কেউ ধন্যবাদও জানায় না।এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি।বিজেপি ছাড়াও অন্য দলের সঙ্গে কথা হয়েছে।’ উল্লেখ্য, ভোটের আগে রাজ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর ঢল নেমেছে। বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ ইতিমধ্যেই গৈরিক শিবিরে নাম লিখিয়েছেন। শনিবারও চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিয়েছেন  রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ-সহ ৬ জন।এই নিয়ে তৃণমূলের দাবি, দলবদলের প্রভাব পড়বে না ভোটবাক্সে। শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়। এভাবে তৃণমূলের আরও এক হেভিওয়েটকে দলে টানল বিজেপি!তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন দুই বিধায়ক বৈশালী ডালমিয়া ও প্রবীর ঘোষাল।অভিনেতা রুদ্রনীল ঘোষ,হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং রানাঘাট পুরসভার অপসারিত পুর-প্রশাসক ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। এরইমধ্যে বেসুরো গাইলেন হিরণ। তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। উল্লেখ্য, এর আগে সিনেমা অভিনেত্রী তথা বোলপুরের সাংসদ শতাব্দী রায়ও দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু দলীয় নেতৃত্বের তৎপরতায় শতাব্দীর ক্ষোভ প্রশমিত হয়েছে। এবার হিরণ কী করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এদিন হাওড়ার ডুমুরজলার সভায় বিজেপিতে সামিল হতে পারেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ তারকা। বিজেপি সূত্রে ও অন্যান্য সূত্রে এমনটাই খবর। সেইসঙ্গে হাওড়ারও বেশ কয়েকজন নেতাও গেরুয়া শিবিরে ভিড়তে পারেন। এই পরিস্থিতিতে আজকের বিজেপির সভায় কোন কোনও সিনে তারকা যোগ দেন সেদিকে নজর রয়েছে। এরমধ্যে হিরণ ক্ষোভ প্রকাশ করে জল্পনা বাড়িয়েছেন। তিনিও বিজেপিতে যোগ দেবেন কিনা, সে ব্যাপারে এখনও খোলসা করেননি তিনি। তবে জল্পনা জিইয়ে রেখেছেন।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget