এক্সপ্লোর

Modi vs Mamamta: ভোটের আগে হাতিয়ার 'শব্দ', নির্বাচনী প্রচার থেকেই আক্রণ-প্রতি আক্রমণ মোদি-মমতার

West Bengal Assembly Election 2026: শব্দেই জব্দ। বাছাই করা শব্দ যার, প্রচারে সিকন্দর সে-ই। একবার নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিচ্ছেন, তার পাল্টা হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: ব্রিগেডের পর, রবিবার কোচবিহারের সভা থেকেও হিসেব নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তার পরদিনই, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, একটা দুটো কেস দেব, আপনাদের ঝুলিয়ে দেব। অর্থাৎ, প্রধানমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরইসঙ্গে আবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সংযোজন, ফল বেরনোর পর সুদে-আসলে জবাব দেব। ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রতিদিন চলছে রাজনৈতিক হুঁশিয়ারি-হুঙ্কারের লড়াই। 

শব্দেই জব্দ। বাছাই করা শব্দ যার, প্রচারে সিকন্দর সে-ই। একবার নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিচ্ছেন, তার পাল্টা হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোচবিহারের সভা থেকে রবিবারও বেছে বেছে হিসেব নেওয়ার কথা শোনা গেছে নরেন্দ্র মোদির ভাষণে। রবিবার কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদি বলেছিলেন, ''আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এবার ভোটের পরে এদের (তৃণমূলের) পাপের পূর্ণ হিসেব হবে, বেছে বেছে হিসেব করা হবে। ৪ মের পরে আইন তার কাজ করবে। যতবড়ই গুন্ডা হোক, এবার ন্যায় হবে।''

পালটা সোমবার দিনের প্রথম সভা থেকেই পাল্টা হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ''মাথায় রেখে দেবেন, বেশি কথা বলবেন না। একটা দুটো কেস দেব, আপনাদের ঝুলিয়ে দেব। গণতন্ত্রের কাঠগড়ায়। আপনারা বুঝবেন নিজেরা কী করেছেন।'' এর আগে ভোট ঘোষণার আগে ব্রিগেডের সভায় বেছে বেছে শব্দবন্ধ শোনা গেছিল প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেছিলেন, ''বাংলায় মহাজঙ্গলরাজ এনেছিল যারা তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যারা আইন ভাঙবে, যারা অত্য়াচার করবে, তৃণমূলের কোনও অত্য়াচারীকে ছাড়া হবে না। বেছে বেছে হিসেব নেওয়া হবে।''

এদিন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, ''মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন যখন ব্রিগেডে একপ্রকার পরিষ্কার করে হিসাবের কথা বলে গেছেন। হিসাব শুরু হবে, প্রধানমন্ত্রী নিজে নেতৃত্ব দিচ্ছেন।''

এরই মাঝে আবার সোমবার জলঙ্গির প্রচার থেকে হুঙ্কার ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও! তিনি বলেন, ''যারা দাপাদাপি করে বেড়াচ্ছে, হম্বিতম্বি করে বেড়াচ্ছে... আর ২৮ দিন। দাঁতে দাঁত চেপে কষ্ট হলেও সহ্য করুন আর ২৮টা দিন। ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চেপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন। ফল বেরনোর পর সুদে-আসলে জবাব দেব, আমি কথা দিয়ে যাচ্ছি। সুদে-আসলে জবাব দেব।''

শেষ অবধি ভোটাররা কী বললেন, তা বোঝা যাবে ৪ মে। তার আগে শব্দ দিয়েই আপাতত আক্রণ প্রতি আক্রমণের লড়াই চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Modi vs Mamamta: ভোটের আগে হাতিয়ার 'শব্দ', নির্বাচনী প্রচার থেকেই আক্রণ-প্রতি আক্রমণ মোদি-মমতার
ভোটের আগে হাতিয়ার 'শব্দ', নির্বাচনী প্রচার থেকেই আক্রণ-প্রতি আক্রমণ মোদি-মমতার
আজ থেকে টালিগঞ্জে লাগাতার কর্মবিরতি, বন্ধ হয়ে যাবে কি সব বাংলা সিরিয়াল? বড় আপডেট
আজ থেকে টালিগঞ্জে লাগাতার কর্মবিরতি, বন্ধ হয়ে যাবে কি সব বাংলা সিরিয়াল? বড় আপডেট
Opinion Poll 2026: ভোটে কী হবে? কড়া টক্কর নাকি অন্যকিছু? কী বলছে ম্যাট্রিজ আর চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষা?
ভোটে কী হবে? কড়া টক্কর নাকি অন্যকিছু? কী বলছে ম্যাট্রিজ আর চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষা?
West Bengal Assembly Election 2026 : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কোনও খবর মিস করতে চান না ? পাবেন এখানে LIVE
West Bengal Assembly Election 2026 : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কোনও খবর মিস করতে চান না ? পাবেন এখানে LIVE
Advertisement

ভিডিও

WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি
West Bengal Election 2026 | নির্বাচনের আগে, জনগণের মনের কথাই গানের সুরে শোনালেন লগ্নজিতা চক্রবর্তী | ABP Ananda LIVE
TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Lab Grown Gold : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
Embed widget