এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ৯ তারিখ আমার কাছে একটা রত্ন এসেছিল, ৯ তারিখই আমার থেকে আমার পৃথিবী কেড়ে নেওয়া হয়েছে : অভয়ার মা

Abhaya Mother: মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন, '৯ তারিখ আমার কাছে একটা রত্ন এসেছিল। তাকে পেয়ে ভেবেছিলাম গোটা পৃথিবীটাকে আমি পেয়েছি।'

পানিহাটি, উত্তর ২৪ পরগনা: আর জি কর কাণ্ডে আজই নতুন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। CBI চাইলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে, আর জি কর কাণ্ডে নতুন করে এই নির্দেশই দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আদালতের এই নতুন নির্দেশ দেওয়ার দিনই, মনোনয়ন জমা দিলেন আর জি করে নিহত চিকিৎসকের মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি। 

মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন, '৯ তারিখ আমার কাছে একটা রত্ন এসেছিল। তাকে পেয়ে ভেবেছিলাম গোটা পৃথিবীটাকে আমি পেয়েছি। কিন্তু সেই ৯ তারিখেই, মাস আলাদা, কিন্তু ৯ তারিখেই আমার কাছ থেকে আমার সেই পৃথিবীকে কেড়ে নেওয়া হয়েছে। আমি একটা অন্য লড়াই লড়ার জন্য সেই ৯ তারিখটাকেই বেছে নিয়েছি। জাস্টিস বলতে এখনও পর্যন্ত একা সঞ্জয় রায়ই। আমার লড়াইটা অনেক কঠিন, মেয়ের বিচার পাওয়ার। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি - এরা একটা থ্রেট কালচারে পরিণত করে রেখেছে। এই থ্রেট কালচারটা আমি ভাঙতে চাই।' 

বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই জল্পনা ছিল যে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন অভয়ার মা। সেই জল্পনাই সত্যি হয়েছে। পানিহাটি বিধানসভায় সিপিএমের কলতান দাশগুপ্ত এবং তৃণমূল কংগ্রেসের তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে লড়বেন অভয়ার মা রত্না দেবনাথ। আজ মনোনয়ন জমা দেওয়ার সময়, অভয়ার মায়ের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০২৪ সালের ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়ালের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে এবারের বিজেপি প্রার্থী। 

আর জি করের ঘটনায় আজ নতুন করে কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট 

'সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। CBI চাইলে ফের সঞ্জয় রায়কে জেরা করতে পারবে', আর জি করকাণ্ডে নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের। 'চাইলে অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করা যাবে। তদন্তের স্বার্থে যেন কোনও দ্বিধা না করে CBI। সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে সমস্ত আধুনিক পদ্ধতি ব্যবহার করুক CBI', চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 

মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থল দেখতে চেয়েছে। CBI-এর কোনও অসুবিধে না থাকলে রাজ্যের আপত্তি কোথায়? CBI তদন্ত এগিয়ে নিতে চাইলে রাজ্যের আপত্তির কারণ নেই। খড়গপুর IIT-র ছাত্রের রহস্য মৃত্যুতে ফরেন্সিক রিপোর্টে খুনের প্রমাণ। এক্ষেত্রেও ফরেন্সিক রিপোর্ট আরও খতিয়ে দেখার প্রয়োজন আছে। পরিবারের দেওয়া DNA প্রোফাইল, অডিও রেকর্ডিং খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI. আগামী ১২ মে ফের মামলার শুনানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget