এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ভোট প্রচারে গিয়ে চাষিদের সঙ্গে আলু তুললেন বিজেপি প্রার্থী, 'এতদিন দেখা যায়নি', কটাক্ষ তৃণমূলের

Malda News: তৃণমূলের অভিযোগ, বিগত পাঁচ বছরে বিধায়ককে এলাকার লোক দেখতে পাননি। এখন ভোট নেওয়ার জন্য, আলু তোলার নামে জমিতে নেমে ছবি তুলছেন।

West Bengal Assembly Election 2026: নির্বাচনী প্রচারে বেরিয়ে জল কাদায় নেমে চাষিদের সঙ্গে আলু তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। ভোটের আগে এলাকায় দেখা যায়নি ৫ বছরের এই বিধায়ককে। এখন ভোট নেওয়ার জন্য এলাকায় নাটক করতে এসেছেন। এভাবেই কটাক্ষ করেছে তৃণমূল। তুঙ্গে রাজনৈতিক তরজা। 

উত্তরবঙ্গ জুড়ে দু'দিনের টানা অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদার বিঘার পর বিঘা আলুর জমি। প্রায় ১২ হাজার হেক্টর আলুর জমি জলের তলায় চলে গিয়েছে। আলুর দাম নিয়ে মাথায় হাত আলু চাষিদের। এই অবস্থায় জলে ডুবে থাকা আলু তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা। এদিকে নির্বাচনীয় প্রচারে বেরিয়ে চাষিদের সঙ্গে নিজে হাতে আলু তোলার কাজে যোগ দিলেন মালদা বিধানসভার বিজেপির প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। আর আলু তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রবিবার মালদা বিধানসভার মহিষবাথানি পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রথমে এলাকায় এলাকায় জনসংযোগ করেন গোপাল চন্দ্র সাহা। তারপর তিনি সহরা এলাকায় আলু চাষিদের সঙ্গে আলু তোলার কাজে হাত লাগান। রাজ্য সরকার, কৃষক বিরোধী সরকার, তারা চাষিদের পাশে নেই, এই অভিযোগ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান তিনি।

তৃণমূলের অভিযোগ, বিগত পাঁচ বছরে বিধায়ককে এলাকার লোক দেখতে পাননি। এখন ভোট নেওয়ার জন্য, আলু তোলার নামে জমিতে নেমে ছবি তুলছেন। তৃণমূল-বিজেপির এই তরজার মাঝে আদৌ কি চাষিদের সমস্যা মিটবে, উঠেছে প্রশ্ন।        

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। আপাতত বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, তা নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে। বেশ কিছু জায়গায় প্রার্থী পছন্দ হয়নি কর্মী-সমর্থকদের। তার জেরে চলছে বিক্ষোভ। এমনকি সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন কর্মী-সমর্থকদের একাংশ। জেলা থেকে শহর, একাধিক কেন্দ্রে প্রার্থী পছন্দ হয়নি তাঁদের। দাবি একটাই, প্রার্থী বদলাতে হবে। ভূমিপুত্রদের টিকিট দিতে হবে।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget