এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: নজরে মহিলা ভোট, বিজেপির হাতিয়ার 'মাতৃশক্তি ভরসা কার্ড', কালনায় কার্ড বিলি নির্মলা সীতারমণের

West Bengal News: মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির কার্ড প্রকাশ। বাড়ি বাড়ি গিয়ে 'মাতৃশক্তি ভরসা কার্ড' বিলি।

কালনা, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী সপ্তাহে ২৩ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হতে চলেছে রাজ্যে। আর এবার বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলেরই নজরে মহিলা ভোট। আর সেক্ষেত্রে বিজেপির হাতিয়ার 'মাতৃশক্তি ভরসা কার্ড'। 'কোনও শর্ত নেই, সব মহিলাই মাসে ৩ হাজার টাকা পাবেন', ভোটের মুখে 'মাতৃশক্তি ভরসা কার্ড' প্রকাশ করে আশ্বাস বিজেপির। মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির কার্ড প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। বাড়ি বাড়ি গিয়ে 'মাতৃশক্তি ভরসা কার্ড' বিলি করা হয়েছে। কালনায় কার্ড বিলি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

বিজেপি মহিলাদের মাসে তিন হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিল আগেই, আর আজ 'মাতৃশক্তি ভরসা কার্ড' প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি ইরানি। প্রত্যেক মহিলাকেই ৩ হাজার টাকা দেওয়া হবে বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা। আর তাই সব দলের টার্গেট মহিলা ভোটাররা। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে সিপিএম, সবাই চায় মহিলা ভোট। কিন্তু মূল লড়াইটা যেহেতু বিজেপি ও তৃণমূলের মধ্য়ে। তাই দু পক্ষেরই হাতিয়ার মহিলা ভাতা। 

কেউ দিচ্ছেন ১৫০০ থেকে ১৭০০ টাকা। কেউ আবার আশ্বাস দিচ্ছেন, ক্ষমতায় এলে দেবেন ৩ হাজার টাকা। বর্তমানে রাজ্য়ের সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। তৃণমূল প্রশ্ন করছে, বিজেপি ক্ষমতায় এলে কি সবাইকে দেবে, না কি মাপকাঠি ঠিক করবে? বুধবার, 'মাতৃশক্তি ভরসা কার্ড' প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি ইরানি। বুধবার কালনায় মহিলা তাঁত শিল্পীদের কয়েকজনের হাতে, 'মাতৃশক্তি ভরসা কার্ড' তুলে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

এদিকে কালনায় নির্মলা সীতারমণের 'মাতৃশক্তি ভরসা কার্ড' বিলি-কে কেন্দ্র নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কমিশনে নালিশ তৃণমূল সাংসদের। CEC-কে চিঠি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'সরকারি সফরের সঙ্গে প্রচারকে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিক কমিশন', CEC-কে চিঠি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

বিজেপি নির্বাচনী কার্যালয়ের উল্টোদিকে জেরক্সের দোকান থেকে মাতৃ শক্তি ভরসা কার্ড নামে প্রতি মাসে ৩ হাজার টাকা মহিলাদের আর্থিক সহায়তা ফর্ম বিলির অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের । ভিত্তিহীন অভিযোগ দাবি বিজেপির। জেরক্সের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে বাগদা থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget