এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: দুই দফা ভোটের ধারাই অব্যাহত রইল পুনর্নির্বাচনেও, মগরাহাট, ডায়মন্ড হারবারে পড়ল ৯০ শতাংশ ভোট

West Bengal Assembly Election: ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমের ১৫ বুথে পুনর্নির্বাচনেও ঢালাও ভোট।

কলকাতা: ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমের ১৫ বুথে পুনর্নির্বাচনেও (West Bengal Assembly Election Re-Poll) ঢালাও ভোট। ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ। ডায়মন্ড হারবারে ৪টি ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচন হয়েছে আজ। সেখানেই ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিলে দুই দফা ভোটের (West Bengal Assembly Election 2026) ধারায় আজও পুনর্নির্বাচনে ধরা পড়ল।

সন্ধে ৭টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে মোট ভোট পড়ল ৮৯.২৯ শতাংশ আর ডায়মন্ড হারবারে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়ল ৯১.৭৭ শতাংশ। গতকাল রাতে নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। এর মধ্যে মগরাহাট পশ্চিমের ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০ থেকে ২৩২ নম্বর অর্থাৎ ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর ডায়মন্ড হারবারের ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্রের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথেও ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছিল।

পুনর্নিবাচনের দিন দুপুর ১ টা পর্যন্ত মগরাহাটে ভোটের হার ছিল ৫৬%, ডায়মন্ড হারবারে ভোটের হার ছিল ৫৫%। সেই হার বিকেল বাড়তে বাড়তে বাড়ে। বিকেল পাঁচটায় ভোটের হার মগরাহাটে দাঁড়ায় ৮৬.১১ শতাংশ। ডায়মন্ড হারবারে সেই সময় ৮৭. ৬০ শতাংশ ভোট পড়েছিল। দুই ঘণ্টায়, ভোটদানের একেবারে শেষলগ্নে সংখ্যাটা আরও খানিকটা বৃদ্ধি পেল। দুই দফায় ৯০ শতাংশের আশেপাশে ভোট পড়েছিল। সেই ধারায় অব্যাহত রইল এই পুনর্নিবাচনে।

আর এই পুনর্নির্বাচনের দিনই আরও এক জায়গায় পুনর্নির্বাচনের ঘোষণা করা হল। কোন বিধানসভা কেন্দ্রে আবার ভোট হবে? ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোটগ্রহণ। ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথেই ফের ভোট হবে। ৪ মে অর্থাৎ পরশু দিন দুই দফার ভোটের ফলাফল প্রকাশ হবে। তবে সেইদিন ফলতা বাদে বাকি ২৯৩টি কেন্দ্রের ফলাফল জানানো হবে। তার ২০ দিন পরে ২৪ মে ফলতা কেন্দ্রে ভোটগণনা হবে। এই সিদ্ধান্ত নজিরবিহীন বলাই বাহুল্য।

অবশ্য ফলতার ভোটটিকে পুনর্নির্বাচন বলা হচ্ছে না। এটাকে ফ্রেশ পোল বলা হচ্ছে। ২১ মে আবার ভোট হবে। নির্বাচন কমিশন বলছে যে এখানে ১৪৪ ফলতা বিধানসভা কেন্দ্রে গুরুতর অনেক অপরাধ হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় গণ্ডগোল হয়েছে। সেই কারণেই আবার এখানে সম্পূর্ণ নতুনভাবে সকাল ৭ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়ার আয়োজন করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget