এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: 'মা, বাবার নাম আছে, আমার নাম নেই কেন? প্রচারে বেরনো দিলীপের দিকে ধেয়ে এল প্রশ্ন, এরপর..

Dilip Ghosh: প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার ছবি রোজই প্রকাশ্যে আসছে। এবার দিলীপ ঘোষকেও প্রশ্নের মুখে পড়তে হল।

খড়গপুর: SIR-নিয়ে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার ছবি রোজই প্রকাশ্যে আসছে। এবার প্রচারে বেরিয়ে SIR নিয়ে অভিযোগ শুনলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ সকালে খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডের রাজোগ্রামে প্রচারে যান তিনি। তখনই এক ভোটার SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে অভিযোগ জানান। যদিও দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের BLO-রাই গন্ডগোল করেছে, কাগজ জমা দেয়নি। 

এদিন সকালে খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই অস্বস্তির মুখে পড়তে হয় বিজেপি নেতাকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভোটার তালিকায় তাঁর বাবা, মা, স্ত্রীর নাম থাকলেও তাঁর নাম বিচারাধীন ছিল। এমনকী মঙ্গলবার সেখানকার বিএলও না কি তাঁকে ফোন করে জানিয়েছেন তাঁর নাম বাদ গিয়েছে। সেই ব্যক্তি দিলীপ ঘোষকে সামনে পেয়েই সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেন তাঁর নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে, কেনই বা তিনি ভোট দিতে পারবেন না আগামী বিধানসভা নির্বাচনে। প্রচারে বেরিয়ে এভাবে আচমকা প্রশ্নের মুখে পড়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যান দিলীপ ঘোষ। তিনি এর পেছনে তৃণমূলের চক্রান্ত দেখছেন। সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও নাম বাদ যাওয়ার জন্য  তৃণমূলের বিএলওর ঘাড়ে দায় চাপিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলছেন, ''কিছু লোকের নাম কেটে গিয়েছে। এটা তো তৃণমূলের তরফে থেকে বিএলওরাই গণ্ডগোল করেছে। নইলে মা, বাবার নাম আছে, কীভাবে সেই ব্যক্তির নাম নেই? তাঁদেরকে বলেছি ট্রাইব্যুনালে যাও নইলে অনলাইনে আবার অ্য়াপ্লাই করতে।''

দিলীপ ঘোষ মানেই বিতর্ক যেন তাঁকে পিছু ছাড়ে না। এবার আরও একবার বিতর্কের কেন্দ্রে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। নির্বাচনী সভা থেকে এবার অভিনেত্রী জুন মালিয়াকে নিয়ে মন্তব্য করলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ''এখানে একজন ফুটফুটে সাংসদ হয়েছেন। মনোনয়নের দিন স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন। ডান্স দেখুন ফ্রিতে আর কিছু চায় না। টিভিতে দেখতে হয়, মানুষকে দেখা যায় না, পাড়ায় আসেন না। কাদা, জল লাগবে, রোদ লাগলে রং কালো হয়ে যাবে, তাই আসে না।''

দিলীপ ঘোষের এমন মন্তব্যে সেখানকার স্থানীয় অনেকেই হেসে ফেলেন, এমনকী কেউ কেউ তো এলাকায় গঙ্গাজল ছেটানোর পরামর্শও দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget