এক্সপ্লোর

Election Commission: নির্বাচন নিয়ে কড়া কমিশন! "সব বুথের বাইরে ও ভিতরে নজরদারি", জানালেন অবজার্ভার সুব্রত গুপ্ত

West Bengal Assembly Election 2026: জেনারেল অবজার্ভার সুব্রত গুপ্ত জানান, নির্বাচনে সব বুথের বাইরে ও ভিতরে, দু'জায়গাতেই নজরদারি করা হবে। মক পোল শুরু হলেই বুথের ভিতরে ও বাইরে মনিটরিং হবে।

এবারের বিধানসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং হতে চলেছে। লক্ষ্য, স্বচ্ছ নির্বাচন; আর সেই কারণেই নির্বাচন কমিশনের নির্দেশে সব বুথের ভিতরে ও বাইরে থাকবে সিসিটিভি ক্যামেরা, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি এও জানান, এ ছাড়াও কোনও বুথে প্রয়োজন হলে একের বেশি ক্যামেরাও লাগানো হতে পারে। যদিও রাজ্যের ৮০ হাজার ৭১৯ বুথে ঠিক কতগুলো সিসি ক্যামেরা লাগবে সেটা এখনও মূল্যায়ন হয়নি, জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এ ছাড়া তিনি এও জানান ইতিমধ্যেই এই সিসি ক্যামেরা টেন্ডার হয়ে গিয়েছে।

জেনারেল অবজার্ভার সুব্রত গুপ্ত জানান, এবারের নির্বাচনে সব বুথের বাইরে ও ভিতরে, দু'জায়গাতেই নজরদারি করা হবে। যখন মক পোল শুরু হবে, তখন থেকেই বুথের ভিতরে ও বাইরে মনিটরিং হবে। এ ছাড়াও সুব্রত গুপ্ত জানিয়েছেন, এই নজরদারি হবে ত্রিস্তরীয় নজরদারি। প্রথম নজরদারি করবেন রিটার্নিং অফিসার। অর্থাৎ, সাব-ডিভিশনাল অফিসার বা অ্যাডিশনাল ডিএম থাকবেন এর দায়িত্বে। এরপরের স্তর হবে জেলার নির্বাচনী আধিকারিক বা DEO। আর সব শেষে থাকবেন CEO অফিসে। এই সব আধিকারিকদের অফিসে কন্ট্রোলরুম তৈরির কাজ চলছে জোরকদমে। এ ছাড়াও কন্ট্রোল রুমে সিসিটিভির ভিডিও রেকর্ডিং করা হবে।

অবজার্ভার সুব্রত গুপ্ত বলেন, মোট ৭২টা স্ক্রিন বসতে চলেছে CEO অফিসে। এক-একটা স্ক্রিনে একসঙ্গে ১২ থেকে ১৬টা বুথে নজর রাখা যাবে। প্রতি স্ক্রিনের সামনে ২ জন করে মাইক্রো অবজার্ভার থাকবেন। একজন স্ক্রিনে নজর রাখবেন ও অন্যজন নোট করবেন যে কোথায় কেমন নির্বাচন চলছে, বুঝিয়ে দিলেন সুব্রত গুপ্ত।

এর বাইরেও থাকবে ফ্লাইং স্কোয়াড। অর্থাৎ, তাদের বিভিন্ন গাড়িতে ক্যামেরা লাগানো থাকবে। ২ হাজার ৬৪৬টি গাড়িতে ক্যামেরা লাগানো হবে। এর মধ্যে ইতিমধ্যেই ১ হাজার ১৫২টি গাড়িতে লাগানো হয়েছে এই ক্যামেরা। চেকপোস্ট ও ক্যুইক রেসপন্স টিমের গাড়িতেও থাকবে ক্যামেরা। মোট ৩ হাজার ৯৩টি QRT গাড়ি থাকবে বলেই জন গিয়েছে। কোনও প্রযুক্তিগত গোলমাল বা কোনও ঝামেলা হলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সেই জায়গায় পৌঁছে যাবে ক্যুইক রেসপন্স টিম। রাজ্যে মোট ১ হাজার ৭৪০ টি নাকা বা চেকপোস্টও তৈরি করা হবে।

ইতিমধ্যেই রাজ্যের ৩ লক্ষের বেশি ইভিএম ও ভিভিপ্যাট মেশিন পরীক্ষা করে দেখা হয়েছে। আর এই পরীক্ষার ভিডিও রেকর্ডও করা হয়েছে। নির্বাচনের আগের দিন যখন ভোটকর্মীরা ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, সেই সময় ওই গাড়িগুলোকেও জিপিএসের মাধ্যমে ট্র্যাক করা হবে, জানালেন অবজার্ভার সুব্রত গুপ্ত।

স্পর্শকাতর বুথগুলোতে একাধিক ক্যামেরা লাগানো হবে। ৪২১টি হলে কাউন্টিং হবে। আর এই কাউন্টিং সেন্টারের ভিডিও রেকর্ড করা হবে, জানালেন অবজার্ভার সুব্রত গুপ্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget