এক্সপ্লোর

West Bengal Assembly Election: তৃণমূলকে হারানোর জন্য বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছে, প্রবীণ বাম নেতার মন্তব্যে তোলপাড়

Ashok Bhattacharya: 'পশ্চিমবঙ্গে নতুন সূর্যের উদয় হবেই। আর সেটা আমরা সৃষ্টি করতে পারব, আমরা ঘুরে দাঁড়াবোই', শিলিগুড়ির সমাবেশে মন্তব্য সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের।

সনৎ ঝা, শিলিগুড়ি: বাম ভোট রামে যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এবার কিছুটা সেই সুর শোনা গেল বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যর গলায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কী বলেছেন অশোক?

শিলিগুড়ির এক সমাবেশে অশোক বলেছেন, 'পরিবর্তন করতে হলে বামপন্থীদের এক করতে হবে। খুব দুঃখের সঙ্গে আপনাদের সামনে কথাটা বলছি। ৩টে নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছে। এবার কোনওমতেই এই ভুলটা করবেন না।' 

'পশ্চিমবঙ্গে নতুন সূর্যের উদয় হবেই। আর সেটা আমরা সৃষ্টি করতে পারব, আমরা ঘুরে দাঁড়াবোই', শিলিগুড়ির সমাবেশে মন্তব্য সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। কাদের মধ্যে সেটিং সেটা আজ বুঝতে পারল সবাই, কটাক্ষ তৃণমূলের।

ঘটনা হচ্ছে, শনিবারই বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সভায় দেখা গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। জল্পনা চলছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করতে পারে চিকিৎসককে। 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ভোট লড়াইয়ের সুর কয়েকগুণ চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডের ভিড় দেখে উচ্ছ্বসিতও ছিলেন প্রধানমন্ত্রী। সেই সমাবেশেই দেখা মিলল চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্বঘোষিত বামপন্থী। যদিও বেশ কয়েকদিন আগে তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছিল। তবে শনিবার ব্রিগেডে দেখা গেল চিকিৎসককে। এবিপি আনন্দকে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার মনে হয় বাংলার প্রতিটা মানুষ এই সময় পরিবর্তন চায়। দুর্নীতি থেকে পরিবর্তন চায়, গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা থেকে পরিবর্তন চায়। আমাদের আর্থিক অবস্থা যেভাবে শেষ করে দেওয়া হয়েছে সেখানে পরিবর্তন চায় মানুষ। পরিবর্তনের যাত্রায় আমি শামিল হতে পেরেছি সেটাই।'

এবিপি আনন্দের প্রশ্ন ছিল- এর আগে আপনাকে দেখা গিয়েছিল বামপন্থীদের মিছিলে, আজকে কি এই প্রথম বিজেপিতে আসা? উত্তরে চিকিৎসক বলেন, একদম, দেখুন, এটা আমি মনের তাগিদেই এসেছি। অবশ্যই আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় এখন ডান বাম এসব ভাবলে চলবে না। হয় ভোট ফর টিএমসি বা নো ভোট ফর টিএমসি। বাংলা পিছিয়েই চলেছে। প্রত্যেক সফল বাঙালি এখন পরিযায়ী শ্রমিক। সুতরাং যারা পরিবর্তন আনতে পারবে আমি সকলকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আপনারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিন।'

এর মাঝেই অশোক ভট্টাচার্যর মন্তব্য ঘিরে শুরু তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget