এক্সপ্লোর

Kunal Ghosh: দোলনায় দুলছেন কুণাল ঘোষ, বললেন "৪ তারিখের পর গোটা তৃণমূল বিরোধীদের দুলিয়ে দেবে"!

West Bengal Assembly Election 2026: বাগানে সবুজ ঘাসের গালিচা আর সেখানেই এক দোলনায় দুলছেন কুণাল ঘোষ। ভোট শেষের পর আর ফল ঘোষণার আগে দেখা গেল এই ছবি। টেনশন? ফুৎকারে উড়িয়ে দিলেন কুণাল।

কলকাতা: মিটে গিয়েছে ভোট পর্ব (West Bengal Assembly Election 2026) । ইভিএম এখন স্ট্রংরুমে বন্দী। আর এমতাবস্থায় কী করছেন প্রার্থীরা? তাঁরা কি কী হবে ভেবে টেনশন করছেন? নাকি যা হবে দেখা যাবে মেজাজে রয়েছেন? এই প্রশ্নের উত্তর মিলল। উত্তর দিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ স্বয়ং।

আরও পড়ুন: গণনার দিন কোন রাস্তায় গাড়ি চলবে আর কোন রাস্তায় চলবে না, নির্দেশিকা দিয়ে জানাল কলকাতা পুলিশ!

বাগানে সবুজ ঘাসের গালিচা আর সেখানেই এক দোলনায় দুলছেন কুণাল ঘোষ। ভোট শেষের পর আর ফল ঘোষণার আগে দেখা গেল এই ছবি। টেনশন? ফুৎকারে উড়িয়ে দিলেন কুণাল। তিনি বললেন, "আমি দুলছি। কিন্তু ৪ তারিখের পর গোটা তৃণমূল বিরোধীদের দুলিয়ে দেবে।" এমনকি বিরোধীদের আ খুঁজে পাওয়া যাবে না বলেও তোপ দাগলেন কুণাল। "কর্পূরের মতো উবে যাবে" বিরোধীরা, বলছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী।

তিনি আরও বলেন, "মানুষ ভোট দিয়েছেন। আমরা কনফিডেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ পুরোদস্তুর আশীর্বাদ করেছেন। আর ভোট শেষ, মানেই তো ভোট শেষ হয়ে যাওয়া নয়। পোলিং বুথে যাঁরা থাকেন, ১৭ সি ফর্ম ফিল আপ করে জমা নেওয়া, ইভিএম সুরক্ষিত ভাবে স্ট্রংরুমে যাচ্ছে কি না। এইগুলোও করতে হয়। এসব করতে মাঝরাত পেরিয়ে যায়। এ ছাড়াও ভোটের পরের দিন, বিভিন্ন এলাকা ও ভোটের অন্যান্য কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। এসব কাজ তো থাকেই।"

এর পরই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর আক্রমণ নির্বাচন কমিশনকে। কুণাল ঘোষ বললেন, "এবারে একটা বাড়তি কাজ, স্ট্রংরুম পাহারা দেওয়া। বিজেপি যেভাবে নখ দাঁত বের করেছে আর নির্বাচন কমিশনকে অপব্যবহার করছে। এই তো সেদিন আমার অন্য একটা কাজ ছিল। কিন্তু হঠাৎ খবর এল সিসিটিভিতে দেখা গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভিতরে একটা মুভমেন্ট চলছে। আলটিমেটলি দেখা গেল মুভমেন্টটা সত্যিই হয়েছে। ডিইও ম্যাডাম এসে ভুল স্বীকার করলেন।"

কুণাল ঘোষ আরও বলেন, "সেদিন রাতের পর আবার সকালে ওখানে যাওয়ার। আসলে যাওয়াটা দরকার। তা ছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে। এ ছাড়াও আমরা যদি কড়া নজর রাখি, তাহলে কারও কোনও অকাজ কুকাজ করার চেষ্টা করলে, সেটাকে কিছুটা প্রতিরোধ করা যাবে। কারণ, ভোটে ওরা গো হারা হেরেছে। এখন ওদের ভরসা হোক ইভিএম ট্যাম্পারিং। আর সেটা আটকানো আমাদের লক্ষ্য। আমরা সম্পূর্ণ সতর্ক রয়েছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget