এক্সপ্লোর

WB Election: কলকাতার ১০০-র বেশি বুথে 'লোডশেডিং' ? বড় সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন

No Electricity In Kolkata Booths: বিদ্যুৎহীন কলকাতার শতাধিক বুথ। শুধু কলকাতা বন্দর এলাকাতেই ৫০টিরও বেশি বুথে বিদ্যুৎ নেই। ঘটনা কী?

কলকাতা: বঙ্গ ভোট প্রায় দোরগোড়ায়। আর এর মাঝে কলকাতার শতাধিক বুথ বিদ্যুৎহীন। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যে। ভোটের আগে এমন তথ্য জানতে পেরে অবাক হন নির্বাচন কমিশনের আধিকারিকেরাও। নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

বিদ্যুৎহীন কলকাতার প্রায় ১০০-রও বেশি বুথ। শুধুমাত্র কলকাতা বন্দর এলাকাতেই ৫০টিরও বেশি বুথে বিদ্যুৎ নেই। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। পূর্বের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথে ভোট চলাকালীন অত্যাধুনিক ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু বিদ্যুৎ সংযোগ ছাড়া এই পরিষেবা সম্ভব নয়। তাই, অবিলম্বে এই সমস্যা সমাধান করতে ও বিদ্যুতের ব্যবস্থা করতে বলেছে কমিশন। 

কমিশনের তরফ থেকে বলা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা যদি না করা যায় তবে জেনারেটর রাখতে হবে, যাতে কোনও বুথে ওয়েব কাস্টিংয়ে সমস্যা না হয়। এছাড়া ভোটের দিন বুথের জানালা ও অতিরিক্ত দরজা বন্ধ থাকবে, ফলে অন্ধকার থাকলে ভোটগ্রহণেও সমস্যা হবে। তাই বিদ্যুৎ সংযোগ থাকা খুবই জরুরি। বিদ্যুতের সমস্যা মূলত গ্রামাঞ্চলে দেখা যায়। বহু বুথেই বিদ্যুৎ পরিষেবা থাকে না। যার ফলে সেই এলাকা গুলোতে আলাদা করে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার নির্দেশ আগেই দিয়েছিল কমিশন। কিন্তু খাস কলকাতায় এই পরিস্থিতি দেখে হতবাক সকলে। যেহেতু রাজ্যের অধিকাংশ ভোটকেন্দ্রই স্কুলে হয়ে থাকে, তাই এই বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত স্কুলে বিদ্যুৎ সংযোগ সঠিক রাখার কাজ রাজ্য সরকারের অধীনে থাকে। কিন্তু তারা পরিকাঠামো উন্নত করতে পারেনি। তাই এই সমস্যা তৈরি হয়েছে। কমিশনের নির্দেশ মেনে, ওই সমস্ত বুথে অস্থায়ী ভাবে বিদুৎ সংযোগের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে জেনারেটর রাখা হবে। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি কমিশনের তরফ থেকে পানীয় জল এবং শৌচালয়ের বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এবার পশ্চিবঙ্গে বিধানসভার নির্বাচন ২ দফায় হচ্ছে। ২৩ এপ্রিল হবে প্রথম দফা। সুতরাং হাতে আর মাত্র কয়েকদিন বাকি। এদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই শেষ পর্বের ভোট প্রচার সেরে ফেলছেন প্রার্থীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget