এক্সপ্লোর

West Bengal Assembly Election : ভোটের তারিখ নিয়ে বড় দাবি শুভেন্দুর, কমিশনের কাছে ক'দফায় ভোট চাইল সব বিরোধীরা?

ভোট হোক এক বা দুই দফায়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে দাবি বিজেপি-সিপিএমের।

কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক (Election Commission Full Bench Meeting) অনুষ্ঠিত হল নিউটাউনের একটি হোটেলে। বৈঠকে কমিশনের সঙ্গে আলোচনা করেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস (TMC), বিজেপি (BJP), কংগ্রেস (Congress) এবং সিপিএম (CPM)-সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি। মূলত SIR প্রক্রিয়া (Special Intensive Revision – SIR), ভোটের নিরাপত্তা এবং নির্বাচনের দফা সংখ্যা নিয়ে আলোচনা হয়।

কম দফায় ভোটের দাবি বিরোধীদের

বৈঠকে নির্বাচন কমিশনের কাছে কম দফায় নির্বাচন (Fewer Phases of Election) করার দাবি জানায় বিরোধী দলগুলি। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এক বা দু’দফায় ভোটের পক্ষে সওয়াল করে। কংগ্রেসের তরফে জানানো হয়, “যদি পর্যাপ্ত নিরাপত্তা থাকে, তাহলে এক দফায় ভোট হলেও আমাদের আপত্তি নেই। তবে দফার সংখ্যা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটের নিরাপত্তা (Free and Fair Election), যাতে ভোট লুঠ না হয়।”

SIR প্রক্রিয়া ঘিরে বিতর্ক

রাজ্যে ভোটের আগে SIR প্রক্রিয়া (Special Intensive Revision of Voter List) নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে সাধারণ ভোটারদের হয়রানি হচ্ছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও উত্তেজনার ঘটনাও সামনে এসেছে। BLO (Booth Level Officer) থেকে সাধারণ ভোটার— অনেকের উপর চাপ তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি SIR সংক্রান্ত চাপে মৃত্যুর অভিযোগও সামনে এসেছে বলে দাবি বিরোধীদের।

নির্বাচন কবে? বাড়ছে জল্পনা

এসআইআর প্রক্রিয়ার অনেক কাজ এখনও বাকি থাকায় রাজ্যের নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। প্রশ্ন উঠছে, কবে শেষ হবে SIR প্রক্রিয়া ? কবে ঘোষণা হবে West Bengal Election Date? 
পরিস্থিতি জটিল হলে কি  রাষ্ট্রপতি শাসন জারি করে  নির্বাচন হবে?এই সব প্রশ্ন এখন রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু।

ভোটের সময় নিয়ে বড় দাবি শুভেন্দুর

এই আবহেই নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গুরুত্বপূর্ণ দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,“পয়লা বৈশাখের (Poila Boishakh) পর যে কোনও দিন নির্বাচন হতে পারে। এই সরকার আর মাত্র ছয় সপ্তাহ রয়েছে।” তিনি আরও দাবি করেন, সংবিধান রক্ষা করতে হলে বর্তমান সরকারকে সরানো প্রয়োজন এবং মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান। 

অমিত শাহ কী বলেছিলেন?

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন, পয়লা বৈশাখের মধ্যেই ভোট ও গণনা (Election and Counting) শেষ হয়ে যাবে। তবে বর্তমান পরিস্থিতি এবং SIR প্রক্রিয়ার অগ্রগতি দেখে সেই সময়সীমা এখন আর বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget