এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ২ দফা মিলিয়ে রাজ্যে ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ, প্রথম দফার ট্রেন্ড জারি দ্বিতীয় দফাতেও

Election Commission of India: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ।

West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। এবছর ২ দফায় ভোট হয়েছে রাজ্যে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দ্বিতীয় দফায় সন্ধে অর্থাৎ ২৯ এপ্রিল ৭.৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। প্রথম দফায় মোট ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ। দু'দফায় মোট ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ। দ্বিতীয় দফায় ৯১.০৭ শতাংশ পুরুষ ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন ৯২.২৮ শতাংশ মহিলা। তৃতীয় লিঙ্গের ভোট ৯১.২৮ শতাংশ। মোট ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। বলা যায় রাজ্যে রেকর্ড ব্রেকিং ভোট পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে। 

'২৬- এর নির্বাচনে রাজ্যে কত আসন পেতে পারে বিজেপি? তৃণমূলই বা পাচ্ছে কত? কী জানাচ্ছে Poll of Poll 

সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়, হাসিমুখে ভোটদান। আট থেকে আশি, দাদু-ঠাকুমার সঙ্গে অষ্টাদশী নাতনি। উপচে পড়ল ইভিএম। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল ২০১১ সালে। ‘পরিবর্তনের’ সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৪৬ শতাংশ। ভেঙে পড়ে গেছিল ৩৪ বছরের বাম শাসন। ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সিপিএমের পতন ঘটেছিল। এখনও সিপিএম শূন্য়ের গেরো কাটাতে পারেনি। আর পরিবর্তনের সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। 

ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল ২০১১ সালের ভোটের রেকর্ড। উপচে পড়ল ইভিএম। দু হাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ। আর তাই প্রশ্ন এখন একটাই, এবারের ভোটে খড় কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে? ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এবার কে ভিক্ট্রি সাইন দেখাবে? এবারও নবান্ন থেকে ভিক্ট্রি সাইন? না কি কার্যত আড়ালে অভিমানে পড়ে থাকা রাইটার্স ভবন থেকে পথ চলা শুরু হবে? পরিবর্তন না প্রত্য়াবর্তন? 

'কলকাতায় ঐতিহাসিক ভোট হয়েছে, এমন ভোট এর আগে হয়নি', আর যা জানাল কমিশন 

প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। আর ২ দফা মিলিয়ে সার্বিক ভোটদানের হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় দফায় বুধবার 

  • সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ।
  • সকাল ১১টায় সেই হার দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ। 
  • ৬১.১১ শতাংশ ভোট পড়ে যায় দুপুর ১টা পর্যন্ত। 
  • দুপুর ৩টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৮ শতাংশ।
  • বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ। 
  • শেষ অবধি সেই হার দাঁড়িয়েছে ৯১.৬৬ শতাংশে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget