এক্সপ্লোর

Mamata-Abhishek Security: মমতা-অভিষেকের অতিরিক্ত নিরাপত্তায় কাটছাঁট, বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হল 'সিজার্স ব্যারিকেড'ও

KP On Mamata-Abhishek Security: মমতা-অভিষেকের অতিরিক্ত নিরাপত্তায় কাটছাঁট, কী কী নির্দেশ কলকাতা পুলিশের ?

অতনু হালদার, কলকাতা: মমতার বাড়ির সামনে থেকে উঠল 'সিজার্স ব্যারিকেড'। Z+ ক্যাটিগরির সুরক্ষা পান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২জনই পেতেন Z+ ক্যাটিগরির চেয়েও অতিরিক্ত সুরক্ষা। আর এবার মমতা ও অভিষেকের সেই অতিরিক্ত নিরাপত্তাকেই কাটছাঁট করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন, ভোট মিটতেই হিংসা রাজ্যে, পরপর BJP কর্মী খুনের অভিযোগ

Z+ ক্যাটিগরির সুরক্ষা পান,  এবার মমতা-অভিষেকের অতিরিক্ত নিরাপত্তায় কাটছাঁট,  তুলে নেওয়া হল 'সিজার্স ব্যারিকেড'ও

সূত্র মারফৎ খবর, পর্যালোচনা করে বাড়তি নিরাপত্তা তুলে নিল পুুলিশ । ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরেও কমল নিরাপত্তা। হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড, ক্যামাক স্ট্রিটে সুরক্ষাতে কাটছাঁট করা হয়েছে। তুলে নেওয়া হল বাড়ির সামনে রাস্তার 'সিজার্স ব্যারিকেড'। 'যাদের যে ক্যাটিগরির সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়েও বেশি?', রাজ্য জুড়ে সবার ক্ষেত্রেই পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

কী নির্দেশ কলকাতা পুলিশের ?

এখন যেটা দেখা গিয়েছে, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যারা পেয়ে থাকেন, তারা যে যে নিরাপত্তা পেতে পারেন, তার থেকেও অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং সেই মত পুরো সিকিউরিটি রিভিউ করা হয়েছে। এবং পুরোটা রিভিউ করার পর, কলকাতা পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের জন্য এর আগে যে নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছিল, সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হবে। এবং ইতিমধ্য়েই সেই নিরাপত্তা প্রত্যাহার করার কাজ শুরু হয়ে গিয়েছে। সেটা মমতা ও অভিষেকের বাড়ির সামনে থেকে, সমস্ত জায়গা থেকেই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

"আগামীকাল সকাল সাড়ে ৬ টার মধ্য়ে..."

একই সঙ্গে অতিরিক্ত নিরাপত্তা কর্মী বা অতিরিক্ত গাড়ি যা যা ছিল, সেই সমস্ত কাটছাঁট করা হচ্ছে। এখন থেকে একজন জেড প্লাস সিকিউরিটির ব্যাক্তি যাযা, নিরাপত্তা পেয়ে থাকেন, নিয়মঅনুযায়ী যাযা নিরাপত্তা পাওয়ার কথা, সেইটুকুই তাঁরা পাবেন। আর অতিরিক্ত কোনওকিছু পাবেন না। এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে। নিরাপত্তা প্রত্যাহার করা শুরু হয়ে গিয়েছে। এবং যে কাজটা বাকি রয়েছে, সেটা আগামীকাল সকাল সাড়ে ৬ টার মধ্য়ে সম্পূর্ণ করতে হবে বলে, কলকাতা পুলিশের তরফ থেকে নির্দেশ চলে এসেছে। এবং সেই মত কলকাতা পুলিশ কাজ করছে।

 

 

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget