এক্সপ্লোর

WB Assembly Election 2026: শান্তিপুরে উত্তেজনা! বিজেপির ক্যাম্প অফিস ভেঙে চুরমার

West Bengal Assembly Election 2026: পুলিশ কর্মীরা এই এলাকায় এসে পৌঁছেছে। তাঁরা বিজেপি কর্মীদের থেকে যাবতীয় অভিযোগ লিপিবদ্ধ করছে। পুরো ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি কর্মীরা।

শান্তিপুর: দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Election 2026) শুরুর আগেই শান্তিপুরে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছ একেবারে। ভোট শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বুথের ১০০ মিটার দূরে বিজেপির ক্য়াম্প অফিস তৈরি করা হয়েছিল। কিন্তু এদিন যখন বিজেপির এজেন্ট ও কর্মীরা এখানে আসেন, তখন এসে দেখেন যে পুরো ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। চেয়ার-টেবিল যা যা ছিল সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। আজ ভোরবেলা এই ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে!

এই ইস্যুতে স্থানীয় বিজেপি কর্মী জানিয়েছেন, 'পুলিশ এসেছিল। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছি। তাঁরা অভিযোগ জানিয়েছে জায়গামত। এখানে যখন ভাঙচুর করা হয়, তখন তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে গিয়েছে।' 

ইতিমধ্য়েই পুলিশ কর্মীরা এই এলাকায় এসে পৌঁছেছে। তাঁরা বিজেপি কর্মীদের থেকে যাবতীয় অভিযোগ লিপিবদ্ধ করছে। পুরো ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি কর্মীরা। ভোটের আগে এই ঘটনায় কিন্তু এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। আপাতত সেখানে দ্রুত ভোট শুরু হোক, এটাই চাইছেন সেখানকার স্থানীয় মানুষ। 

দ্বিতীয় দফার নির্বাচন শুরুর আগে থেকেই বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। বিভিন্ন প্রান্ত থেকে তেমনই খবর ভেসে আসছে। নদিয়ার চাপড়ায় বুথে যাওয়ার পথে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি এজেন্টের। এর জন্য অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপাতত চাপড়া হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত বিজেপি কর্মী মোশারেফ মিরকে। চাপড়ার বিজেপি প্রার্থী সৈকত সরকারের অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ, ৫৩ নম্বর বুথে যাওয়ার পথে বিজেপির এজেন্টের ওপরে চড়াও হয় তৃণমূলের কর্মী-সমর্থকেরা। মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে, হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের হুঁশিয়ারি সকাল সকাল। ভবানীপুরে নির্দিষ্ট সংখ্যার বাইরে জমায়েত। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করল পুলিশ। ৪ জনের বেশি জমায়েতে 'না' পুলিশের। ছুটির মেজাজে গল্প করছিলাম, পুলিশের যে কী অসুবিধা হল কে জানে? মন্তব্য করেছেন কার্তিক বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget