এক্সপ্লোর

SIR Supplementary List: সোমবার বেরোতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট, জেলায় জেলায় অশান্তির অনুমান, DM-দের চিঠি নবান্নর

West Bengal Assembly Election 2026: সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পর বিভিন্ন জায়গায় অশান্তির আঁচ করছে নবান্ন। আর তাই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়েছে জেলাশাসকদের। 

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : সোমবার বেরোতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট, আইনশৃঙ্খলা নিয়ে সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ করুক জেলা প্রশাসন, DM-দের চিঠি নবান্নের। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকেও চিঠি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে সব রকম ব্যবস্থা নিতে নির্দেশ। আগামী সোমবার সন্ধে নাগাদ সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর সম্ভাবনা রয়েছে। নবান্নের অনুমান, এই লিস্ট বেরোলে মানুষের মনে অসন্তোষ, ক্ষোভ দেখা দিতে পারে। তার জেরে বিক্ষোভ হতে পারে বিভিন্ন জায়গায়। এই জন্যই জেলাশাসকদের সতর্ক করেছে নবান্ন। স্বরাষ্ট্র দফতরের তরফে সমস্ত জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। কোথাও ভিড় জমা হলে, স্পর্শকাতর এলাকায় যেখানে সমস্যা দেখা দিতে পারে, সেখানে জেলা প্রশাসনকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার - তাঁদেরকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে নবান্নের চিঠিতে। যে ২৭ বা ২৮ লক্ষের নাম এখনও বাদ রয়েছে, তাঁদের মধ্যে যাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠবে না, তাঁদের মনে ক্ষোভের সঞ্চার হতে পারে। বিভিন্ন জায়গায় অশান্তির আঁচ করছে নবান্ন। আর তাই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়েছে জেলাশাসকদের। 

কড়া নিরাপত্তায় এবার পশ্চিমবাংলার ভোট করাতে চায় নির্বাচন কমিশন 

ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এবার জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি গঠন। জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি গঠন করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কাল দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কমিটির বৈঠক। কোথায় কত বাহিনী মোতায়েন, কীভাবে কাজ, ঠিক করবে এই কমিটি। কমিটিতে স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার। কমিটিতে IG CRPF ও স্টেট ফোর্স কো-অর্ডিনেটর সলভ মাথুর। জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটিতে রয়েছেন স্টেট CAPF কো-অর্ডিনেটর গৌরব শর্মা। বৈঠকে থাকবেন CEO মনোজ আগরওয়াল, স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। 

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্য মুড়ে ভোট করাতে চায় কমিশন। নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে সমন্বয় সাধন করতে CEO দফতরে প্রায় প্রতিদিনই হচ্ছে দফায় দফায় বৈঠক। রবিবার দুপুরেও বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। কমিশন স্পষ্ট করে দিয়েছে, কোনও বুথে ওয়েবকাস্টিং আধঘণ্টার বেশি বন্ধ থাকলেই সেখানে হবে পুনর্নিবাচন। 

ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে গেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। ক্যাম্প করে চলছে নাকাচেকিং। এই মুহূর্তে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে আসতে চলেছে আরও ২ হাজার কোম্পানি। সেই হিসেব অনুযায়ী, ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা পৌঁছতে পারে আড়াই লক্ষে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget