এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: " টাকার বিনিময়ে টিকিট পাওয়া যাচ্ছে.."! ভোটে টিকিট না পেয়ে বিস্ফোরক তমলুকের তৃণমূল বিধায়ক

Soumen Mahapatra Getting Angry On TMC: এবার ভোটে টিকিট না পেয়ে আরও অভিমানী তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র।   

পূর্ব মেদিনীপুর: রাজ্যের এবার একাধিক বিধানসভা কেন্দ্রে একাধিকবার জয়ী বিধায়করাও অনেকক্ষেত্রে তৃণমূলের টিকিট পাননি। দলের টিকিট না পেয়ে, ইতিমধ্যেই চরম ক্ষুব্ধ শাসক দলের হেভিওয়েটরা। এদিকে এমনই এক আবহে বিস্ফোরক দাবি তুলেছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি দাবি তুলে বলেছেন, 'তৃণমূলের অনেকেই টিকিট না পেয়ে তাঁদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।' এবার ভোটে টিকিট না পেয়ে আরও অভিমানী তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র।   

আরও পড়ুন, "যাঁরা কলকাঠি নেড়েছেন..", টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভগবানপুরের BJP বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি

তিনি বলেন, 'অনেক জায়গা থেকে শুনছি, টাকার বিনিময়ে টিকিট পাওয়া যাচ্ছে। শুনছি, টাকার বিনিময়ে নাকি সাংগঠনিক পদও পাওয়া যাচ্ছে', চাঞ্চল্যকর অভিযোগ বিদায়ী তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের। মূলত, তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলের একাধিক বিধায়ক। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল।এবার প্রার্থী করা হয়েছে মহম্মদ মাতেবুর রহমানকে। হরিশ্চন্দ্রপুর বস্ত্র প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন বলেন, দল আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। কী কারণে করেছে, জনগণই বলবে। গত ২০২১ সালে যাকে আমি ৭৭ হাজারের অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে বিজেপি থেকে এসে, হঠাৎ করে টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দেবে। 
 
টিকিট পাননি জলপাইগুড়ির রাজগঞ্জের টানা ৪ বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।  বদলে এবার প্রার্থী করা হয়েছে, অ্যাথলিট স্বপ্না বর্মনকে। রাজগঞ্জ তৃণমূল বিধায়ক  খগেশ্বর  রায় বলেন, 'আজকে আমি টাকার কাছে হেরে গেলাম।  আমি শুধু নয়, সবাই বল, সবাই পদত্য়াগ করবে।'দীর্ঘদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন।এছাড়াও কখনও NBSTC-র চেয়ারম্যান। তো কখনও কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সেই রবীন্দ্রনাথ ঘোষকেও এবার আর প্রার্থী করেনি দল।

নাটাবাড়ি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক   রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আশা করেছিলাম, নিশ্চয় একটা শেষ টিকিট পাব এবং সম্মানের সঙ্গে অবসর নেব, কিন্তু সেটা আমার কপালে জুটল না। প্রার্থী না করায় ক্ষোভ উগরে দিয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। চুঁচুড়া তৃণমূল বিধায়ক  অসিত মজুমদার বলেন, দল কাজ করতে বললে করতে হবে নাকি, চাকর নাকি?'জলঙ্গিতেও বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক মণ্ডলকে আর প্রার্থী করেনি তৃণমূল। জলঙ্গি তৃণমূল কংগ্রেস বিধায়ক  আবদুর রাজ্জাক মণ্ডল বলেন, কালকে দুটোর সময় যোগদান করেছে, আর সাড়ে তিনটে চারটের মধ্যে, দেড় থেকে দু ঘণ্টার মধ্যে সে প্রার্থী হয়ে গেল জলঙ্গির। এতে জলঙ্গিবাসী খুব অপমানিত হয়েছে। রেজাল্ট যেটা হওয়ার সেটাই হবে।' 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget