এক্সপ্লোর

Bangaon Dakshin: প্রচারে গিয়ে নিজের হাতে পাঁপড় ভাজলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা!

West Bengal Assembly Election 2026: বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এদিন প্রচারের মাঝে গ্রামের এক অনুষ্ঠানে পৌঁছে যান। সেখানে পাঁপড় ভাজতেও শুরু করেন দেন তিনি।

কলকাতা : এই বঙ্গে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। আর তারপরই প্রচারে তৃণমূল, বিজেপি, সিপিএম সহ সব পক্ষই। আর ভোট পেতে কী না কী করতে হচ্ছে প্রার্থীদের। কথায় আছে না ভোট বড় বালাই। আগেই দেখা গিয়েছিল ভোটের প্রচারে গিয়ে কোনও প্রার্থী কমিয়ে দিয়েছিলেন দাড়ি, কেউ বা চপ ভেজে দিয়েছিলেন। আবার কোনও প্রার্থী গৃহস্থের হেঁসেলে ঢুকে সটান মশল বেটে দিয়েছিলেন। আবার কোনও প্রার্থীকে দেখা গিয়েছিল সোজা মাঠে নেমে লাঙল টানতে। আর এবার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এক গ্রামের অনুষ্ঠানে গিয়ে পাঁপড় ভেজে দিলেন।

উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য সকাল সকাল গ্রামে গ্রামে গিয়ে প্রচার সারছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। পৌঁছে যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। প্রচারে গিয়ে সাধারণ মানুষকে তিনি বলছেন, বিজেপি ভোটারদের অধিকার খর্ব করেছে আর সাধারণ মানুষের পাশে আছে তৃণমূল। সাধারণ মানুষের জন্য লড়াই করতে তৃণমূলের হাত শক্ত করতেও বলছেন তিনি। প্রচারের মাঝে গ্রামের এক অনুষ্ঠানে পৌঁছে যান তিনি। সেখানে পাঁপড় ভাজতেও শুরু করেন দেন ওই প্রার্থী। স্থানীয় মানুষ তাঁর এই প্রচারের কায়দায় খুশিই হয়েছেন বলেই খবর। ঋতুপর্ণা বলছেন, তিনি রাজ্যের যুব সমাজের প্রতিনিধি। আর সেই কারণেই তিনি প্রার্থী হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। আর ভোটের ফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তিনি বলেন, জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

এর আগে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ভোটের প্রচার করতে বেরিয়ে ঢুকে পড়েন এক চপের দোকানে। সেখানে ঢুকেই তিনি চপ ভাজতে শুরু করে দেন। তবে শুধু বেজেই ক্ষান্ত থাকেননি তৃণওমূল প্রার্থী। চপ বিক্রিও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক স্বপন নন্দী ও আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা। শুধু তৃণমূল প্রার্থী নয়, চপ বেজেছেন বিজেপি প্রার্থীও। ভোটের প্রচারে বেরিয়ে চপ ভাজেন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ২২ মার্চ রবিবার ভোটের প্রচারে বেরিয়ে চপের দোকানে ঢুকে চপ ভাজার কাজে লেগে পড়েন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন রাজ্যের শিল্প পরিকাঠামো নিয়েও। আর সেই সব ছবি দেখে বাংলার ভোটের উত্তেজনা দিব্যি আঁচ করা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget