এক্সপ্লোর

TMC News: মানুষের ভরসা কি আছে? জানতে নির্বাচনের আগে মিসড কলেই ভরসা তৃণমূলের!

West Bengal Assembly Election 2026: আপনি কি তৃণমূলকে সমর্থন করেন? দলের উপর আপনার কতটা ভরসা? এই সব জানতে ডেডিকেটেড নম্বর চালু করল তৃণমূল। এবার কিছুটা ঘুর পথেই হয়তো মিসড কলেই ভরসা রাখছে তারা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ২০২৪ সালে মিসড কলের মাধ্যমে সদস্যপদ সংগ্রহ অভিযান করেছিল বিজেপি। তার জন্য একটা বিশেষ নম্বরে মিসড কল করলেই হয়ে যেত। এ ছাড়াও বিজেপির ডিজিটাল যোদ্ধা হতেও আলাদা একটা নম্বর রয়েছে। যে নম্বরে মিসড কল দিলেই হয়ে যায়। আর এবার সেই একই পথের পথিক তৃণমূলও।

আপনি কি তৃণমূলকে সমর্থন করেন? দলের উপর আপনার কতটা ভরসা? এই সব জানতে ডেডিকেটেড নম্বর চালু করল তৃণমূল কংগ্রেস। এবার কিছুটা ঘুর পথেই হয়তো মিসড কলেই ভরসা রাখছে রাজ্যের শাসক দল।

তৃণমূলের দেওয়া এই ডেডিকেটেড নম্বরে একটা মাত্র মিসড কলেই এবার জানা যাবে বিভিন্ন এলাকায় তৃণমূলের উপর কতটা ভরসা রাখেন স্থানীয় মানুষ। বা ওই এলাকায় তৃণমূলকে স্থানীয় মানুষ কতটা সমর্থন করেন। নাকি আদপেও তৃণমূলকে ভরসা করেন না তাঁরা, মিসড কলের মাধ্যমে সবই জানা যাবে।

৫ এপ্রিল পূর্ব বর্ধমানের রায়নায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়না বিধানসভার তৃণমূল প্রার্থী মন্দিরা দোলুই- এর সমর্থনে এই সভা করেন অভিষেক। আর সেই সবার মঞ্চ থেকেই মিসড কল দেওয়ার জন্য এই ডেডিকেটেড নম্বর বিলি করা হয়। এই নম্বরে মিসড কলের মাধ্যমে আসলে তৃণমূ জানতে চাইছে ওই এলাকায় তাদের জনসমর্থন কতটা। আর এই নম্বরের মাধ্যমে এবার সরাসরি যুক্ত হওয়া যাবে তৃণমূলের সঙ্গে, খবর এমনই।

রায়নার এই সবার মঞ্চ থেকে 9738097380 নাম্বারে মিসড কল করার জন্য আহ্বান জানানো হয় সভায় আসার সাধারণ মানুষদের। মিসড কল প্রসঙ্গে মুখ খুলেছেন পূর্ব বর্ধমানের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর অনেক উন্নয়ন করেছেন। মানুষের পাশে থেকেছেন। আর এই নম্বরটা আজ আমাদের দল থেকে দেওয়া হয়েছে। মানুষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে সমর্থন করছে, সেটা বুঝতেই এই মিসড কলের বিষয়টা করা হয়েছে।" তিনি আরও বলেন, এই নম্বরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মিসড কল দিচ্ছেন। তাঁর কথা, "আমরা নম্বরটা তুলে ধরেছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মিসড কল দিচ্ছেন। এই নম্বর চালু হয়েছে দুই বা তিনদিন আগে। প্রত্যেকটা ভোটে প্রমাণ হয়ে গিয়েছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। মানুষ এখন যেমন মিসড কলের মাধ্যমে সমর্থন জানাচ্ছেন, তেমনই আগামীতেও মানুষ ভোট বাক্সে সে সমর্থন জানাবেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget