এক্সপ্লোর

Tapas Roy: "মাছ, মাংস সবই" খান তাপস রায়, প্রচারে সুস্থ থাকতে আর কী কী থাকে তাঁর পাতে?

West Bengal Assembly Election 2026: খাওয়ায় কোনও বিধিনিষেধ না থাকলেও রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অভ্যেস নেই তাপস রায়ের। তবে, খাওয়ার ইচ্ছা হলে রেস্তোরাঁ থেকে খাবার অনিয়ে নেন তিনি, জানালেন তিনি।

রাজ্যে ভোটের উত্তেজনা তুঙ্গে। চলছে জোর কদমে প্রচার। আবার এদিকে বাড়ছে গরমও। যদিও রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, লড়াইও তাঁর কাছে নতুন কিছু নয়। মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়ের লড়াই এককালের সতীর্থ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। প্রার্থী হওয়ার পরই প্রচারে ঝড় তুলেছেন তাপস। কিন্তু প্রচারের সময় কী খেয়ে সুস্থ থাকেন তিনি?

তাপস রায় বললেন, "আমি প্রতিদিন যা খাই, নির্বাচনের সময়ও তাইই খাই। অন্যথা কিছু হয় না। ডাবের জলও খাই।" যদিও তিনি জানালেন তিনি দু'বেলাই হালকা খাবারই পছন্দ করেন খেতে। আর হালকা খবরের সুবিধা এই যে, এতে পরিশ্রম করতে কষ্ট কম হয়, জানালেন মানিকতলায় বিজেপি প্রার্থী।

ব্রেকফাস্টে ওটস খান মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। আর দুপুরে স্য়ালাড, ভাত, ডাল, উচ্ছে বা করলা ভাজা বা নিমপাতা ভাজা দিয়ে আলু মাখা, মাছ, টক দই ও ডাবের জল দিয়ে মধ্যাহ্নভোজ করেন তিনি। তবে তিনি বলছেন, চিকেন বা মাটন হলেও আপত্তি নেই তাপস রায়ের। তবে, সেটা কিন্তু হতে হবে দেশি। তিনি বলছেন, "আমি মাছ, মাংস সবই খাই। তবে সব মাংস তো খাই না। মাছ খেতে ভালবাসি। সব মাছ যদিও খাই না। ৭, ৮ রকমের মাছ খাই। ডিম খাই, মাটন বা চিকেন খাই। যদিও খুব কম খাই, ইদানিং কমিয়ে দিয়েছি।" এই কথা বলতে বলতে তোপ দাগলেন তৃণমূলকে।

আর সন্ধে হলে প্রচারের মাঝে তিনি খান চা, বিস্কুট আর মুড়ি। অন্যদিকে, রাতের খাবারে খাঁ দুটো রুটি, ডাল ও সবজি। তবে, বাড়ির খবরের পাশাপাশি রেস্তোরাঁর খাবারও বেশ পছন্দ করেন তাপস রায়। এই ক্ষেত্রে তাঁর পছন্দের তালিকায় রয়েছে উত্তর প্রদেশের খবর থেকে মুঘল কিংবা চাইনিজ বা কন্টিনেন্টালও।

খাওয়ায় কোনও বিধিনিষেধ না থাকলেও রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অভ্যেস নেই তাপস রায়ের। তবে, খাওয়ার ইচ্ছা হলে রেস্তোরাঁ থেকে খাবার অনিয়ে নেন তিনি, জানালেন মানিকতলায় বিজেপি প্রার্থী।

পুষ্টিবিদরা বলছেন, ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও খনিজ। আবার ডালে প্রোটিনের পাশাপাশি রয়েছে আয়রন, ফাইবার, খনিজ ও কার্বস। অন্য়দিকে, সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, C এবং ফাইবার। প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে মুরগি বা খাসির মাংসে। আবার মাছে প্রোটিনের পাশাপাশি আছে ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিড। আর টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। আর এই সব খেয়েই দিনভর ফিট থাকেন তাপস রায়।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget