এক্সপ্লোর

Narendra Modi: কেন পানিহাটিতে অভয়ার মা-কে প্রার্থী করেছে বিজেপি, প্রচারে এসে মোদি জানালেন...

মোদির কথায়, 'আমি দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের নারী শক্তি ২১ শতাব্দীর নতুন ইতিহাস লিখতে চলেছে। পশ্চিমবঙ্গের মহিলারা বলছে, আর সহ্য করব না, তৃণমূল সরকার পাল্টাব।'

কলকাতা: দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। তার আগে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। এদিন পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথের প্রচারে অমরাবতীর মাঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মোদি বলেন, যে মা নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিল, সেই মেয়েকে তৃণমূলের মহাজঙ্গলরাজ ছিনিয়ে নিয়েছে, বিজেপি সেই মাকেই প্রার্থী করেছে।  

মোদির কথায়, 'আমি দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের নারী শক্তি ২১ শতাব্দীর নতুন ইতিহাস লিখতে চলেছে। পশ্চিমবঙ্গের মহিলারা বলছে, আর সহ্য করব না, তৃণমূল সরকার পাল্টাব। তৃণমূলের মহা জঙ্গলরাজ আর জি করের মেয়েকে কেড়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি। বিজেপি সন্দেশখালির নির্যাতিতাকে লড়াইয়ের সুযোগ দিয়েছে। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে।' 

প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা নারীদের উপর অত্যাচার করেছে, বিজেপি সরকার হলে সবার ফাইল খুলবে। পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে বিজেপির আশ্বাস, আপনাদের সুরক্ষা দেবে। বিজেপি সরকারে এখানকার সব মহিলাদের খুশি মিলবে'।                                                         

অভিষেকের নিশানায় অভয়ার মা? কী বলেছিলেন? 

যাঁরা মৃত্যুকে নিয়ে রাজনীতি করেন, মাটিকে কালিমালিপ্ত করেছেন, মানুষ তাঁদের ক্ষমা করবে না। পানিহাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপির প্রার্থী।
অভয়ার মা রত্না দেবনাথ। পাল্টা হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় ওই ঘটনা কেন ঘটেছিল সেই প্রশ্ন তোলেন পানিহাটির বিজেপি প্রার্থী।

বিজেপির হয়ে মনোনয়ন দিয়ে কী বলেছিলেন অভয়ার মা? 

প্রসঙ্গত ৯ এপ্রিল বিজেপির প্রতীকে মনোনয়ন জমা করেন আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। মনোনয়ন জমা করার আগে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন, "৯ তারিখ আমার কাছে আমার রত্ন এসেছিল। আবার সেই ৯ তারিখেই আমার কাছ থেকে আমার সেই পৃথিবীকে কেড়ে নিল। আমি সেইজন্যই এই ৯ তারিখকেই বেছে নিয়েছি মনোনয়নের জন্য।" তিনি আরও বলেন, "আমার মেয়েকে কারা খুন করেছে এবং কেন খুন করেছে আর কেনই বা অপরাধীদের আড়াল করতে কোটি কোটি টাকা খরচ করেছেন স্বাস্থ্যমন্ত্রী, জানতে চাই।"

২০২৪ সালের ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়ালের ভিতর ধর্ষণ এবং খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথকেই পানিহাটি থেকে প্রার্থী করেছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget