এক্সপ্লোর

WB Election 2021: 'প্রথম ২ দফায় ৫০ আসন পার', আত্মবিশ্বাসী অমিত, 'মাইনাস এলাকা থেকে এখন প্লাস', পাল্টা মমতা

দু’পক্ষই আসন জয়ের হাফ সেঞ্চুরি হাঁকানোর দাবি করছে

অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল:  বাংলায় প্রথম দু’দফায় ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোট এখন ইভিএম-বন্দি। তৃণমূল ও বিজেপি, দু’পক্ষই আসন জয়ের হাফ সেঞ্চুরি হাঁকানোর দাবি করছে। প্রথম দুই দফায় ৫০টি আসনে জিতে গেছে বিজেপি। আত্মবিশ্বাসী অমিত শাহ। মাইনাস থেকে প্লাস করে ফেলেছি। পাল্টা দাবি তৃণমূল নেত্রীর।

ধাপে ধাপে এগোচ্ছে ভোট। ধাপে ধাপে এগোচ্ছে ভোটে জয়ের দাবি, পাল্টা দাবিও! তৃণমূল-বিজেপি উভয়েরই দাবি, এখনও পর্যন্ত যে ৬০টি আসনে ভোট হয়েছে, তারমধ্যে ৫০টি আসনে জিতছে তারা। 

২৯৪টি আসন বিশিষ্ট বাংলায় ম্যাজিক ফিগার ১৪৮। ভোটের ফলাফলে কড়া টক্কর হবে ? না কি একপেশে ফল হবে, অর্থাৎ এক পক্ষ, অপরপক্ষের ঝড়ে উড়ে যাবে? 

না কি অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণভাবে, নতুন প্রজন্মকে সামনে রেখে, জোট বেধে ভোটে নামা বাম-কংগ্রেসের পুনরুজ্জীবন হবে এবং তারাই নির্ণায়ক হয়ে উঠবে, তার উত্তর মিলবে ২ মে! কিন্তু, তার আগেই তৃণমূল-বিজেপি নিজেদের মতো করে ফলের ভবিষ্যদ্বাণী করেই চলেছে।

কালচিনির সভায় অমিত শাহ বলেন, ‘‘দিদি বলছে খেলা হবে, কিসের খেলা? প্রথম দু দফার ভোটে বাংলায় ফুল ফুটেছে। ২ মে দিদি যাচ্ছেন।’’ অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘আমার মনে হয় হাফ সেঞ্চুরি করে ফেলেছি ৷’’

পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত, আগের ভোটে যেখানে তাঁরা পিছিয়ে ছিলেন, এবার সেই সব কেন্দ্রও তাঁদের দখলে আসতে চলেছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘মাইনাস এলাকা থেকে আমি প্লাস করে ফেলেছি। আর যে সমস্ত এলাকায় আমি প্লাসে ছিলাম, সেখান থেকে বিরোধীদের কী করে মাইনাস করতে হয়, তা দেখে নিয়েছি ৷’’

যশবন্ত সিনহা, বাজপেয়ী সরকারে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, যে দু দফা ভোট হয়েছে তাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল ৷ তৃণমূল-বিজেপি যেভাবে এক এক দফার ভোট মিটতে না মিটতেই, আসন সংখ্যা নিয়ে দাবি করে চলেছে, তা নিয়ে কটাক্ষের সুর জোটের গলায়। 

তৃণমূল-বিজেপি উভয়েই দাবি করছে, তারা ২০০-র বেশি আসন পাবে। আর পরিসংখ্যান বলছে ১৯৭২ সাল থেকে ২০১৬ পর্যন্ত বাংলায় যে দলই ক্ষমতায় এসেছে তারা ২০০-র বেশি আসন পেয়েছে। ব্যতিক্রম হয়েছিল শুধুমাত্র ২০০১ সালে। সেবার বামফ্রন্ট ১৯৯টি আসন পেয়েছিল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget