এক্সপ্লোর

WB Election 2021: 'চোটগ্রস্ত পা নাড়ানো অস্বাভাবিক নয়', মমতার ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মত চিকিৎসকদের

চিকিৎসকমহল ঠিক কী বলছে? পড়ুন বিস্তারিত

ঝিলম করঞ্জাই:  চোট লাগা বাঁ পা নাড়াচ্ছেন তৃণমূল নেত্রী। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও পোস্ট করে তৃণমূল-কে নিশানা করলেন বিজেপি নেতা প্রণয় রায়। বিষয়টিকে নোংরা রাজনীতি বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। শুরু হয়েছে সংঘাত। যদিও মমতার পা নাড়ানোয় অস্বাভাবিক কিছু দেখছেন না চিকিৎসকমহলের একাংশ। 

নন্দীগ্রামের বিরুলিয়ায়, মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনায় রাজনীতি অব্যাহত। কীভাবে চোট?  ষড়যন্ত্র না দুর্ঘটনা? এসব নিয়ে তৃণমূল-বিজেপি তরজা চলছিলই। সংঘাতের আঁচ আরও গনগনে করে তুলল সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও। বিজেপি নেতা প্রণয় রায় এই ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। 

ভিডিও-তে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে হুইল চেয়ারে বসে আছেন তৃণমূল নেত্রী। চোট লাগা বাঁ পা নাড়াচ্ছেন। কখনও চোট লাগা বাঁ পায়ের ওপর ডান পা তুলে রাখতে দেখা যাচ্ছে তাঁকে। 

বিজেপি নেতা প্রণয় রায় কটাক্ষ করে লিখেছেন, আগেই বলেছিলাম নন্দীগ্রামে ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে!

আরও পড়ুন:

WB Election 2021 Voting: আহত পা দোলাচ্ছেন মুখ্যমন্ত্রী! 'বিজেপির দেউলিয়া রাজনীতি', তীব্র কটাক্ষ তৃণমূলের

ভাইরাল এই ভিডিও কখন, কোথায় তোলা, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে গোটা বিষয়টিকে কদর্য রাজনীতি বলে আখ্যা দিয়েছে তৃণমূল।

গত ১০ মার্চ, নন্দীগ্রামের বিরুলিয়ায় জনসংযোগের সময় বাঁ পায়ে চোট পান তৃণমূল নেত্রী। গ্রিন করিডর তৈরি করে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়, এসএসকেএমে।

১২ মার্চ তিনি এসএসকেএম থেকে ছাড়া পান। এরপর বাঁ পায়ে ব্যান্ডেজ আর হুইল চেয়ারে বসেই নন্দীগ্রাম-সহ জেলায় জেলায় প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর পায়ে চোট নিয়ে শুরু থেকেই বিজেপিকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের সময় তুই আমার পা জখম করিয়েছিস। আমি চেপে গেছি ভদ্রতা করে। তোমার নির্দেশ ছাড়া এসব হতে পারে না।

পাল্টা বিজেপির দাবি ছিল, সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারী বলেন, মাননীয়া বলছে আগে সিপিএম মারত, এখন বিজেপি মারছে মিথ্যা কথা বলছে। 

সংঘাতের আবহেই চোট লাগা পা নাড়ানোর ভিডিও ভাইরাল হতেই ফের রে রে করে উঠেছেন বিজেপি নেতারা। গুরুতর চোট লাগলে, এভাবে পা নাড়ানো যায় কি? প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যদিও, চিকিৎসক মহলের একাংশ, পা নাড়ানোয় অস্বাভাবিক কিছু দেখছেন না!

অর্থোপেডিক সার্জন গৌতম সাহা বলেন, ওনার লিগামেন্টের ইনজুরি বেশি লাগে, পুরোপুরি সারতে ৬ সপ্তাহ লাগে, প্রথম ৩ সপ্তাহ-৬ সপ্তাহ রিহ্যাবিলিটেশন করতে হয়, চিকিৎসকের পরামর্শে করতে হয়, তখন পায়ের যে অংশ ক্ষতিগ্রস্ত, তা বাদ দিয়ে অন্য অংশ নাড়াচাড়া করতে হয়, এটাই কাম্য, গাইডলাইন তাই বলছে, যাঁরা ওনার মেডিক্যাল বোর্ডে আছেন, তাঁরা আমার সঙ্গে দ্বিমত হবেন না।

নন্দীগ্রামে প্রচারের শেষ দিনে এক পায়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেওয়ার পরেও তৃণমূল নেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা।  এবার তাদের অস্ত্র ভাইরাল এই ভিডিও। 

যা দেখে অনেকেই বলছেন, বঙ্গ রাজনীতি এবার অনেক কিছুই ঘটছে, যা আগে কখনও দেখা যায়নি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget