এক্সপ্লোর

WB Election 2021 Voting: 'বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের সময় আমি আসব', জনসভায় মোদি

প্রধানমন্ত্রীর মতে, 'এবার বাংলার সেবা করার সুযোগ আসছে আমাদের কাছে..."

হুগলি: বাংলায় বিজেপি-নেতৃত্বাধীন সরকার গঠন কার্যত সময়ের অপেক্ষা বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। এমনকী, প্রথম মন্ত্রিসভার বৈঠকে কী কী সিদ্ধান্তগ্রহণ হবে, বাংলার ভাবী মুখ্যমন্ত্রীর উদ্দেশে এদিন তাঁর ইঙ্গিতও দিয়ে রাখলেন নরেন্দ্র মোদি। 

এদিন হুগলির জনসভায় মোদি বলেন, ১০ বছরে যা হওয়ার হয়ে গেছে, এবার বাংলার সেবা করার সুযোগ আসছে আমাদের কাছে। বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের সময় আমি আসব, বাংলায় নতুন মুখ্যমন্ত্রীকে বলব, দিল্লির টাকা আনতে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিন। 

এখানেই থেমে না থেকে তিনি রাজ্য নেতৃত্বর উদ্দেশ্যে মঞ্চ থেকেই নির্দেশ দেন, "যেখানে ভোট হয়ে গেছে, সেখানে কৃষকদের তালিকা তৈরি করে ফেলুন, বাংলায় আসল পরিবর্তনের জন্য আর ৩০দিনেরও কম সময়। ২ মের পর সোনার বাংলা ফিরিয়ে আনব।

তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, দেশজুড়ে আয়ুষ্মান ভারত চালু হয়েছে, কিন্তু দিদি করতে দিচ্ছেন না। বিজেপির ডবল ইঞ্জিন সরকার দ্রুত গতিতে উন্নয়নের কাজ করবে। তারকেশ্বরের মতো পবিত্র স্থানেও তৃণমূল তোষণের রাজনীতি করেছে। তারকেশ্বরেও উন্নয়নের কাজ হবে, বাংলার মানুষের আর্শীবাদে সেই কাজ আমরা করব। তৃণমূলের সিন্ডিকেটের জন্য উন্নয়ন পদে পদে বাধা পাচ্ছে। 

বহিরাগত-তত্ত্ব নিয়ে এদিন ফের রাজ্যের শাসক দলের সমালোচনা করেন মোদি। বলেন, ‘নেতাজির পরাক্রম দেশের সর্বত্র পালিত হচ্ছে। আজ দুঃখ হয় নেতাজির দেখানো পথে না হেঁটে মমতা বহিরাগত বলেন। এটা নেতাজির অপমান, দেশের সংবিধানেরও অপমান।’ প্রধানমন্ত্রী যোগ করেন, ‘দেশের সব রাজ্যে মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হয়েছেন। ২ মে-র পর বাংলাতেও ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।’

নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করেন মোদি। বলেন, ‘দিদি যতই নিজেকে কুল বলুন, আপনার কাজেই সব স্পষ্ট। ছাপ্পা বোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছেন। ১০ বছর আগে এই কমিশন, বাহিনীকেই আপনার ভাল লাগত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

বিজেপিকে আক্রমণ করার জন্যও এদিন মমতার সমালোচনা শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। বলেন, ‘বিজেপির এত কর্মীকে খুনের পরেও কেন এত রাগ দিদি? সিন্ডিকেট-তোলাবাজির রাজ চালানোর পরেও কেন এত রাগ দিদি। বালি-কয়লা কেলেঙ্কারির পরও কেন এত রাগ দিদি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget