এক্সপ্লোর

Suvendu Adhikari: বিজেপি-র সদস্য়তা গ্রহণ করেছেন অভয়ার মা-বাবা, জানালেন শুভেন্দু, টিকিট দেবে দল? বললেন…

RG Kar Victim Family: বিজেপি-র হয়ে ভোটে লড়বেন হলে সম্প্রতি নিজেই জানান অভয়ার মা।

কলকাতা: বিধানসভা নির্বাচনে পানিহাটিতেই কি বিজেপি-র টিকিটে লড়বেন অভয়ার মা? গত কয়েক দিন ধরেই সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে। সেই আবহেই সম্ভাবনা নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন, বিজেপি-র প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন অভয়ার মা-বাবা। প্রার্থী হবেন কি না, তা দল ঠিক করবে। কিন্তু পানিহাটি আসনটিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। অভয়ার মায়ের জন্যই কি আসন খালি রাখা হয়েছে? গুঞ্জন বাড়ছে। (RG Kar Victim Family)

বিজেপি-র হয়ে ভোটে লড়বেন হলে সম্প্রতি নিজেই জানান অভয়ার মা। জানান, বিজেপি নেতৃত্বকে নিজেই ফোন করেছিলেন তিনি। প্রার্থী হতে চান বলে জানিয়েছিলেন। অন্য অনেক দলের তরফেও প্রস্তাব এসেছিল, কিন্তু তাঁরা বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভয়ার মা। সেই থেকে তাঁর নাম ঘোষণার দিকে তাকিয়ে সকলেই। কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও ঘোষণা করেনি গেরুয়া শিবির। (Suvendu Adhikari)

এমন পরিস্থিতিতে শুভেন্দুকেই প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, "অভয়ার মা এবং বাবা প্রার্থী হবেন কি না, বিজেপি চূড়ান্ত অনুমোদন দেবে। বিজেপি-র পরম প্রাপ্তি অভয়ার মা-বাবা। তাঁরা অনলাইনে বিজেপি-র প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।" বিজেপি-র তরফে এখনও পর্যন্ত দু'দফায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু দু'টি প্রার্থী তালিকার কোনওটিতেই অভয়ার মা-বাবার নাম নেই। কবে তাঁদের নাম ঘোষণা হবে, তা নিয়ে মুখে কুলুপ গেরুয়া শিবিরের।

পানিহাটিতেই অভয়ার মা-কে প্রার্থী করা হয় কি না, তাও দেখার। তবে তিনি যে পানিহাটিতে লড়তে আগ্রহী, তার ইঙ্গিত দিয়েছেন খোদ অভয়ার মা। এমনকি সিপিএম-এর উপর ক্ষোভও প্রকাশ করেন যে, পানিহাটি, ব্যারাকপুরের মতো কয়েকটি জায়গা ছেড়ে রাখতে বলেছিলেন তিনি। সেই নিয়ে বাম শিবিরের উপর ক্ষোভও উগরে দেন তিনি। সম্প্রতি মোদির ব্রিগেডের সভায় উপস্থিত থাকা চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ও পানিহাটি থেকে সিপিএম-কে প্রার্থী প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, পানিহাটিতে কলতান দাশগুপ্তকে প্রার্থী করেছে সিপিএম। যিনি আর জি কর আন্দোলনে যুক্ত ছিলেন, গ্রেফতারও হন।

অতি সম্প্রতিই বিজেপি-র হয়ে ভোটে লড়ার কথা জানান অভয়ার মা। মেয়ের উপর হওয়া অন্য়ায়ের বিচার পেতে গেলে, হাতে ক্ষমতা প্রয়োজন বলে জানান তাঁরা। পাশাপাশি, সিপিএম-এর তীব্র নিন্দা করেন। অভিযোগ তোলেন, সিপিএম নিজেদের পায়ের নীচের জমি শক্ত করতে আন্দোলনে যোগ দিয়েছিল, তাঁদের মেয়ের বিচারের জন্য নয়। মেয়ের মৃত্য়ুর পর পরই বিজেপি-র থেকে প্রস্তাব এসেছিল বলে আগেও জানিয়েছিলেন অভয়ার মা। সেই সময় রাজি হননি তাঁরা। তবে তৃণমূলকে হটানোর লক্ষ্যে বিজেপি-তেই শামিল হলেন তাঁরা। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget