এক্সপ্লোর

WB Bypolls 2021: রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট

আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে...

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। 

কোচবিহারের দিনহাটায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। উত্তর ২৪ পরগনার খড়দায় ফের দাঁড়াচ্ছেন দেবজ্যোতি দাস। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় আরএসপি-র প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল। নদিয়ার শান্তিপুরে সিপিএম প্রার্থী সৌমেন মাহাত। 

এদিকে, শান্তিপুরে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিনহাটা, গোসাবা ও খড়দায় প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি। 

পুজোর পরেই রাজ্যে  ৪ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে।  দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুর-এই চার আসনে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোট গণনা।

এই চার আসনের উপনির্বাচনে মনোনয়পত্র পেশের শেষদিন ৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৩ অক্টোবর।

শুধুমাত্র ভবানীপুর আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে কেন, এই প্রশ্ন বারেবারেই উঠছিল। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের একমাস পরেই রাজ্যের বাকি চার আসনের উপনির্বাচনের ঘোষণা করা হল। 

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনের উপনির্বাচনের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোট গ্রহণ করা হবে। 

অতিমারী ও বন্যা পরিস্থিতি বিবেচনা  করে ও আসন্ন শীতের মরশুমের কথা মাথায় রেখে  আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের চার আসন সহ দেশের ৩০ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে এই উপনির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধিও কার্যকর হল।

বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার।  

অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।

আরও পড়ুন: আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৪ বিধানসভা আসনের উপনির্বাচন

আরও পড়ুন: ৩০ অক্টোবর খড়দায় উপনির্বাচন, জেলাশাসকের দফতরে প্রশাসনের সঙ্গে বৈঠকে শাসক-বিরোধীরা

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget