এক্সপ্লোর

West Bengal Bypoll: আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৪ বিধানসভা আসনের উপনির্বাচন

 দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুর-এই চার আসনে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোট গণনা।


কলকাতা: পুজোর পরেই রাজ্যে  ৪ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আগামী ৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন হবে।  দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুর-এই চার আসনে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোট গণনা।

এই চার আসনের উপনির্বাচনে মনোনয়পত্র পেশের শেষদিন ৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৩ অক্টোবর।

শুধুমাত্র ভবানীপুর আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে কেন, এই প্রশ্ন বারেবারেই উঠছিল। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের একমাস পরেই রাজ্যের বাকি চার আসনের উপনির্বাচনের ঘোষণা করা হল। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনের উপনির্বাচনের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোট গ্রহণ করা হবে। 

অতিমারী ও বন্যা পরিস্থিতি বিবেচনা  করে ও আসন্ন শীতের মরশুমের কথা মাথায় রেখে  আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের চার আসন সহ দেশের ৩০ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে এই উপনির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধিও কার্যকর হল।

বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার।  অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।

 উল্লেখ্য,  আজ ভবানীপুর উপনির্বাচন মামলার রায়দান হবে কলকাতা হাইকোর্টে। নির্বাচনী বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আজ এই মামলার রায়দান হবে। এর আগে, শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভবানীপুর উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখে।

ভবানীপুর আসনে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন। তিনি ওই আসন থেকে ইস্তফা দেন। ভবানীপুরে ভোট ৩০ সেপ্টেম্বর। এই আসনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget