এক্সপ্লোর

WB Election 2021:  ‘তৃণমূলকে সমর্থনের কথা বলিনি’, ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদল আবু হাসেমের

গতকাল মঙ্গলবার আবু হাসেম খান চৌধুরী জানিয়েছিলেন, ‘‘কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি। বামেদের খারাপ ফল হবে, এই ভয়ে ওরা আব্বাসের হাত ধরেছে। ধর্মের নামে কর্মের নামে যদি ৮-১০টা সিট পাওয়া যায়। আব্বাসের হাত ধরা আমরা পছন্দ করিনি। তেমন পরিস্থিতি হলে ভোট-পরবর্তী সময়ে আমরা তৃণমূলকে সমর্থন করব। এটা আমার ব্যক্তিগত মতামত ৷’’

করুণাময় সিংহ, মালদা: ভোটের পর তৃণমূলকে সমর্থন বিতর্কে পিছু হটলেন মালদার কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। জোট ইস্যুতে চব্বিশ ঘণ্টার মধ্যে বদলে গেল তাঁর অবস্থান। কংগ্রেস পার্টি অফিসে সিপিএম নেতৃত্বকে পাশে বসিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদের দাবি, তৃণমূলকে সমর্থনের কথা বলেননি তিনি। কংগ্রেস ও বামফ্রন্ট একসঙ্গে লড়ছে এবং লড়বে।

গতকাল মঙ্গলবার আবু হাসেম খান চৌধুরী জানিয়েছিলেন, ‘‘কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি। বামেদের খারাপ ফল হবে, এই ভয়ে ওরা আব্বাসের হাত ধরেছে। ধর্মের নামে কর্মের নামে যদি ৮-১০টা সিট পাওয়া যায়। আব্বাসের হাত ধরা আমরা পছন্দ করিনি। তেমন পরিস্থিতি হলে ভোট-পরবর্তী সময়ে আমরা তৃণমূলকে সমর্থন করব। এটা আমার ব্যক্তিগত মতামত ৷’’

মঙ্গলবারই এ কথা বলেছিলেন, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। বিতর্কের মুখে ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল বয়ান! তিনি বলেন, ‘‘আমরা এবং বামফ্রন্ট একসঙ্গে কাজ শুরু করে দিয়েছি। এবং আরো জোরে আমরা কাজ করব। সনিয়া গাঁধী ঠিক করেছেন আমরা একসঙ্গে চলব। তাই এখানে তৃণমূল বিজেপির প্রশ্ন ওঠে না ৷’’

মঙ্গলবার ‘ব্যক্তিগত মতামত’ বলে দাবি করলেও সেই মন্তব্য থেকে বুধবার পিছু হটলেন তিনি। এদিন আর তাঁর মুখে শোনা গেল না, আইএসএফের নাম। আবু হাসেম খান চৌধুরী বলেন, ‘‘আমি কিছু কথা বলেছিলাম যেটা বলা উচিত হয়নি। আমি তৃণমূলকে বা বিজেপিকে কোথাও সাপোর্ট করিনি। তৃণমূল-বিজেপির সাথে আমাদের কোনও সম্পর্ক নেই ৷’’ তাঁকে প্রশ্ন করা হয়, এখানে প্রচারে আব্বাসকে ডাকবেন? উত্তরে বলেন, ‘‘আমি এআইসিসির কথা বলতে পারি, প্রদেশ কংগ্রেসের কথা বলতে পারি। আব্বাসের কথা বলতে পারি না।’’

মালদার বর্ষীয়ান কংগ্রেস নেতা মঙ্গলবার তৃণমূলকে সমর্থনের কথা বলেন কোতোয়ালি ভবনে বসে। সেই মত খণ্ডন করে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার দলের জেলা কার্যালয়ে সিপিএম নেতৃত্বকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস। সবার বক্তব্যেই ছিল ঐক্যের সুর। মালদা জেলার সিপিএম সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘বিজেপি এবং তৃণমূল একই দল, একই মুখ। দুটো দলের বিরুদ্ধে আমাদের লড়াই। কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সহ সব ধর্মনিরপেক্ষ দল মিলে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে। সংযুক্ত মোর্চার সরকার তৈরির দিকে আমরা এগোচ্ছি ৷’’

গোটা ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল-বিজেপি। মালদা জেলার বিজেপি সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, ‘‘বাম কংগ্রেস সিদ্দিকি জোটের আসল উদ্দেশ্য তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখা। ডালুবাবু রাজ্য নেতৃত্বের চাপে কথা উল্টাচ্ছেন ৷’’

২৬ এপ্রিল সপ্তম দফা এবং ২৯ এপ্রিল অষ্টম দফায় মালদা জেলার ১২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget