এক্সপ্লোর

WB Election 2021: মিঠুন-রুদ্রনীলের সঙ্গে আড্ডা, বিজেপিতে যিশু?

যিশু কি বিজেপিতে যোগ দেবেন? রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘মহাগুরুই বলতে পারবেন মহাপ্রভু কী করবেন।’

কলকাতা: 'সব স্বপ্ন হবে সত্যি বলছে মিঠুন চক্রবর্তী...'

'টুম্পা সোনা' গানের সুবাদে এই লাইনটি এখন লোকের মুখে মুখে ফিরছে। আর তারই মাঝে স্বয়ং মিঠুন চক্রবর্তী ফের সংবাদ শিরোনামে। ফের সক্রিয় রাজনীতিতে পা দিয়েছেন মহাগুরু। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন। সিনেমার জনপ্রিয় সংলাপ আওড়েছেন। তারপর থেকেই জোর জল্পনা, মিঠুনই কি তবে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?

রাজনৈতিক জল্পনা চলছে। আর তারই ফাঁকে শুরু হয়ে গিয়েছে আর একটি জল্পনা। মঙ্গলবার বিকেলে মিঠুন আর সদ্য বিজেপিতে যোগ দেওয়া আর এক অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে আড্ডা দিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তিনজনের ছবি পোস্ট করে রুদ্রনীল লিখেছেন, 'আড্ডা যখন অন্যরকম।' সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

তারপর থেকেই শোরগোল টলিউডে। মহাগুরুর পর এবার কি তবে মহাপ্রভু নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে? বিজেপিতে যাচ্ছেন যিশু!

অভিনেতা নিজে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রুদ্রনীল জানিয়েছেন, যিশু কী করবেন সেটা তাঁর ব্যাপার। রুদ্রনীল বলেছেন, 'এখন তো সর্বত্র রাজনীতির চর্চা চলছে। রান্নাঘরেও নির্বাচন নিয়ে কথা হচ্ছে। যিশু কী করবে, সেটা ওর ব্যাপার।'

যিশু এখনও পর্যন্ত বিজেপির সদস্য নন। রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, যিশু বিজেপিতে যোগ দেবেন, না ভোট দেবেন, সেটা ওঁর ব্যক্তিগত বিষয়। তবে এই আড্ডা সিনেমার আড্ডা নয়। টলিউডের সমস্যা নিয়েই বেশি কথা হয়েছে মিঠুন আর যিশুর সঙ্গে। রুদ্র এ-ও জানিয়েছেন যে, যিশু জানেন টলিপাড়ার আসল সমস্যা কোথায়। রুদ্রনীল বলছেন, ‘ইন্ডাস্ট্রির সমস্যার কথা বহুবার মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। কোনও সুরাহা হয়নি। ইন্ডাস্ট্রির এই সমস্যাগুলোর সমাধান না হওয়ায় যিশু নিজেও ক্ষুব্ধ। এবং চায় যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা হোক।’ যিশু কি বিজেপিতে যোগ দেবেন? রুদ্রনীলের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘মহাগুরুই বলতে পারবেন মহাপ্রভু কী করবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget