এক্সপ্লোর

WB Election 2021: রায়দিঘিতে আর যেতে চান না, জানালেন দেবশ্রী, কটাক্ষ শোভন-বৈশাখীর

West Bengal Election 2021: দেবশ্রী রায় পারিবারিক বন্ধু, জানালেন রত্না চট্টোপাধ্যায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোটের মুখে জল্পনা বাড়ালেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দেবশ্রী বললেন, তিনি আর রায়দিঘিতে যেতে চান না। এ বিষয়ে কথা বলতে চান দলের সঙ্গে। যে কথা শুনে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 
রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রীকে নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছিলই। প্রথমে রায়দিঘিতে গিয়ে শোভন-বৈশাখীর দেবশ্রীকে আক্রমণ, তারপর শোভন ও বৈশাখীর বিরুদ্ধে দেবশ্রীর মানহানির মামলা, যেখানে তাত্পর্যপূর্ণভাবে দেবশ্রীর তরফে সাক্ষী হন শোভন-পত্নী রত্না। সম্পর্কের এই নতুন সমীকরণের মধ্যেই জল্পনা বাড়ালেন দেবশ্রী স্বয়ং। 
বুধবার আলিপুর আদালতে এসেছিলেন রায়দিঘির বিধায়ক। তাঁর সঙ্গে ছিলেন রত্না। তাঁকে পাশে রেখেই দেবশ্রী জানিয়ে দিলেন, তিনি আর রায়দিঘিতে যেতে চান না। 
দেবশ্রী বলেন, ‘দূরে থাকা মানে রাজনীতিতে নেই এমনটা নয়। শীঘ্রই দেখা যাবে আমাকে। কিন্তু রায়দিঘিতে নয়। কুত্সায় আহত হয়েছি। দলের সঙ্গে আলোচনা করতে চাই৷
যা শুনে দেবশ্রীর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শোভন-বৈশাখী। বিজেপি নেতা ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘তাহলে আমার যা অভিযোগ, সেটাই সত্যি। আমার লজ্জা করে ওই বিধায়কের পক্ষে দাঁড়িয়েছিলামতাহলে মামলার দরকার কী আছে?’ 
বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘আমরা তো বেহালায় ঢুকেছি। উনি রায়দিঘি যান। বিজেপি প্রার্থী ওঁর জামানত জব্দ করবে।
একটা সময় শোভন ও রত্নার সংসারে অতিথি বন্ধু ছিলেন দেবশ্রী। রায়দিঘিতে দেবশ্রীকে জেতানোর দায়িত্ব শোভনকেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, এখন সমীকরণ বদলেছে। এখন শোভন-বৈশাখীর সম্পর্ক গাঢ়, শোভন-দেবশ্রীর সম্পর্ক তিক্ত! আর দেবশ্রীর সঙ্গে রত্নার সম্পর্ক দৃঢ়! 
বঙ্গ রাজনীতিতে ট্রেন্ড শোভন-বৈশাখীর বন্ধুত্ব। তারই সমান্তরাল জুটি দেবশ্রী-রত্না। রত্না এখন তাঁর অতীতের উদাহরণ টেনে বলছেন, দেবশ্রী তাঁদের পারিবারিক বন্ধু। 
এ প্রসঙ্গে রত্নার মন্তব্য, ‘দেবশ্রী ভাল বন্ধু। পারিবারিক সম্পর্ক ছিল। দেবশ্রীকে মা খুব ভালোবাসত। এখন শোভনের কাছে দেবশ্রী খারাপ হয়ে গেছে।
রত্নার অভিযোগের পাল্টা উত্তর দিয়েছেন শোভন-বৈশাখী। শোভন বলেছেন, ‘এই রত্নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছিল যে দেবশ্রী তার পারিবারিক অশান্তির কারণ। এখন সাপে-নেউলের জোট হয়েছে। শুঁড়ির সাক্ষী মাতাল।
পাশাপাশি বৈশাখী বলেছেন, ‘টলি ক্লাবে দেবশ্রী সম্পর্কে রত্না গল্প করেছিলেন। আর মুখ খোলাবেন না। দেবশ্রী একটা আঁতাত বলেছিলেন। এখন এসব আয় তবে সহচরী হচ্ছে।
এদিকে, এদিন কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে শোভনকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Updates: ২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
Suvendu Adhikari on Nandigram: নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
WB Assebly Election 2026: 'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
West Bengal Assembly Election 2026: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, চেতলায় জনসংযোগে ফিরহাদ হাকিম
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, চেতলায় জনসংযোগে ফিরহাদ হাকিম

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget